1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৮:৩৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গর্ভবতী নারীকে ধর্ষ*ণের পর হ*ত্যা আ*সামী ডিবির হাতে গ্রে*প্তার 

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ১৬, ২০২৫,
  • 157 Time View
95

গর্ভবতী নারীকে ধর্ষ*ণের পর হ*ত্যা আ*সামী ডিবির হাতে গ্রে*প্তার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ আনোয়ার হোসাইন বিশেষ প্রতিনিধি জামালপুর।

জামালপুরের একটি অন্ধকার অধ্যায়ের পরিসমাপ্তি হলো জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাহসী ও পেশাদার অভিযানে। চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় অবশেষে প্রধান আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৪০) কে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পটভূমি:ভিকটিম বুলি বেগম (৩৫) জামালপুর জেলার পাঁচগাছি এলাকার বাসিন্দা এবং তিন সন্তানের জননী। তার স্বামী মোঃ মুগল মিয়া কর্মসূত্রে সৌদি আরব অবস্থান করছেন। স্বামীর অনুপস্থিতিতে আসামি জাহাঙ্গীর আলম বারবার তাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে হয়রানি করত। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর রাত ১০টায় নিজ বাড়িতে থাকাকালীন জাহাঙ্গীর কৌশলে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ভিকটিম ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পরবর্তীতে ২০২৫ সালের ১৯ মার্চ তাকে গর্ভপাত ঘটাতে বাধ্য করা হয়, যার ফলে রক্তক্ষরণে শারীরিক অবস্থার অবনতি হয়। দীর্ঘ চিকিৎসার পর ১৫ এপ্রিল ২০২৫, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

অভিযান ও গ্রেফতার:ভিকটিমের পিতা মোঃ আবু বকর দুদু জামালপুর থানায় মামলা নং-৫১, তারিখ:১৮-০৪-২৫ মূলে এজাহার দায়ের করেন।এরপর জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দক্ষ দল, ওসি, ডিবি-১মোঃ নাজমুস সাকিব-এর নেতৃত্বে এবং এসআই মোঃ আব্দুল্লাহ আল আজাদ ও এসআই আব্দুল মতিন এর সমন্বয়ে অভিযান চালিয়ে ১৪ জুন ২০২৫ রাত ২২:২০ মিনিটে টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন বালুবাড়ী গ্রাম থেকে প্রধান আসামি জাহাঙ্গীর আলম-কে গ্রেফতার করতে সক্ষম হয়। ওসি, ডিবি-১ মোঃ নাজমুস সাকিব বলেন:এই ঘটনায় শুধু একজন নারীই নয়, একটি পরিবার, একটি সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মামলার শুরু থেকেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করেছি। আসামি যে গা ঢাকা দিয়েছিল, তাকে শনাক্ত ও গ্রেফতার করতে আমরা দিনরাত এক করেছি। পুলিশের গোয়েন্দা ইউনিট হিসেবে আমরা অপরাধ দমনে প্রতিশ্রুতিবদ্ধ।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা বলেন: এই ঘটনা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। ডিবি পুলিশের চৌকস এবং পেশাদার দল এই ঘটনার আসামিকে গ্রেফতারে যে ধৈর্য ও কৌশল দেখিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। জামালপুর জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। অপরাধী যত শক্তিশালীই হোক, আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিম পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ভিকটিম পরিবারের পাশে জামালপুর জেলা পুলিশ আমরা মৃত বুলী বেগমের পরিবারের প্রতি গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করছি। তার প্রতি এই নৃশংসতা সমাজে যে জেগে ওঠা তৈরি করেছে, তা যেন আর একটি প্রাণের জন্যও না ঘটে এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। জামালপুর জেলা পুলিশের অঙ্গীকার নারী নির্যাতনের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমরা আছি জনগণের পাশে। অপরাধের বিরুদ্ধে, মানবতার পক্ষে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026