1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বৃটেনে কেয়ারার্স সেন্টার টাওয়ার হ্যামলেটস-এর রজতজয়ন্তী উদযাপন

আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, জুন ১৪, ২০২৫,
  • 240 Time View
107

বৃটেনে কেয়ারার্স সেন্টার টাওয়ার হ্যামলেটস-এর রজতজয়ন্তী উদযাপন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি

বৃটেনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২৫ বছর পূর্তি উপলক্ষে কেয়ারার্স সেন্টার টাওয়ার হ্যামলেটস-এর রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

বুধবার (১১ জুন) কেয়ারার্স সেন্টার টাওয়ার হ্যামলেটস-এর নিজস্ব অফিস প্রাঙ্গণে রজতজয়ন্তী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মেয়র, ক্যাবিনেট মেম্বার, কাউন্সিলর, স্টাফ, স্বেচ্ছাসেবক এবং কেয়ারার্স সেন্টার টাওয়ার হ্যামলেটস-এর নিরলস কর্মী ও পরিচর্যাকারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

আর্থিক পারিশ্রমিক ছাড়াই যারা নিরুপায় আত্মীয়দের নিঃস্বার্থ ভালোবাসা ও নিজ দায়িত্বে পরিচর্যা করেন তথা প্রিয়জনদের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন সেসব অবৈতনিক কেয়ারারদের প্রতি সম্মান জানানো অনুষ্ঠানে সভাপতি হাসান চৌধুরীর সূচনা বক্তব্যে সেন্টারের দীর্ঘ পথচলার কথা তুলে ধরে তিনি বলেন, আজকের দিনটি কেবল একটি প্রতিষ্ঠানের জন্মদিন নয়, এটি একটি ভালোবাসা ও দায়িত্বের উত্তরাধিকার উদযাপনের দিন। এই ২৫ বছরে যে সেবার বন্ধন গড়ে উঠেছে, তা আমাদের সকলের ঘাম, সময় এবং মমতার ফসল।

রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফর রহমান, ক্যাবিনেট সদস্য কাউন্সিলর সাবিনা আখতার, ক্যাবিনেট সদস্য কাউন্সিলর বদরুল চৌধুরী, ওভারভিউ ও স্ক্রুটিনি কমিটির চেয়ার কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, কাউন্সিলর আব্দুল মান্নান, ডাইরেক্টর অব সার্ভিসেস ড্যানিয়েল হুটসন, কেয়ারার ওয়েলবিং ম্যানেজার টনি কলিন্স এবং হেলথ, অ্যাডাল্টস অ্যান্ড কমিউনিটি বিভাগের কর্পোরেট ডিরেক্টর জর্জিয়া চিম্বানি এসময় উপস্থিত ছিলেন। তারা অবৈতনিক পরিচর্যাকারীদের প্রতি তাঁদের অকুণ্ঠ সমর্থন ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

টাওয়ার হ্যামলেটস সিটি মেয়র লুৎফর রহমান তাঁর বক্তব্যে বলেন, আমাদের সমাজে অবৈতনিক কেয়ারাররা এক অনন্য ভূমিকা পালন করছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা এবং মর্যাদা প্রদর্শন শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি আমাদের প্রশাসনের অগ্রাধিকার।

সিইও গ্রাহাম কলিন্স কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের অক্লান্ত শ্রম ও আন্তরিকতা প্রতিদিন অসংখ্য কেয়ারারকে উৎসাহিত করে। আপনারাই এই প্রতিষ্ঠানের প্রাণ।

ভবিষ্যতের প্রতি দৃষ্টিপাত করে ওভারভিউ ও স্ক্রুটিনি কমিটির চেয়ার কাউন্সিলর আব্দুল ওয়াহিদ বলেন, অবৈতনিক কেয়ারাররা কোনো প্রান্তিক গোষ্ঠী নন, তাঁরাই আমাদের সমাজের মেরুদণ্ড। ভবিষ্যতে পাঁচজনের একজন এই দায়িত্ব পালন করবেন,এমন বাস্তবতায় আমাদের কাজ আরও বিস্তৃত হতে হবে।

বিশেষ এক স্মারক মুহূর্তে মেয়র, কেয়ারার্স সেন্টারের চেয়ার, ট্রাস্টি, সিইও, স্টাফ, স্বেচ্ছাসেবক এবং কেয়ারাররা মিলে ২৫ বছর পূর্তির কেক কাটেন, যা অংশীদারিত্ব ও অগ্রগতির প্রতীক হয়ে রইবে বলে মন্তব্য করে সভাপতি হাসান চৌধুরী তাঁর সমাপনী বক্তৃতায় বলেন, প্রত্যেক কেয়ারার গুরুত্বপূর্ণ, আপনারা একা নন আমরা আপনাদের পাশে আছি।

উল্লেখ্য, কেয়ারার্স সেন্টার টাওয়ার হ্যামলেটস দীর্ঘদিন ধরে একাধিক গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছে। যার মধ্যে রয়েছে ওয়ান টু ওয়ান পরামর্শ অ্যাডভোকেসি, পিয়ার সাপোর্ট গ্রুপ, স্বাস্থ্য ও মানসিক কল্যাণ বিষয়ক কর্মশালা, অবসরকালীন কার্যক্রম এবং কিশোর কেয়ারারদের জন্য বিশেষ সহায়তা। হাজারো মানুষের জীবনে এই প্রতিষ্ঠান আশার আলো হয়ে উঠেছে। গত বছর সংগঠনটি ২০০০ এর বেশি কেয়ারার সহ তিন হাজারেরও বেশি মানুষকে সহযোগিতা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026