1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৩:৩৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

তিন ফসলী জমির উপর বৈদ্যুতিক লাইন ও টাওয়ার নির্মান এর প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ১৩, ২০২৫,
  • 268 Time View
185

তিন ফসলী জমির উপর বৈদ্যুতিক লাইন ও টাওয়ার নির্মান এর প্রতিবাদে মানববন্ধন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি:মুন্সীগঞ্জের

গজারিয়ায় বসতঘর ও তিন ফসলি কৃষি জমির উপর দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠান এর বৈদ্যুতিক লাইন ও টাওয়ার নির্মাণ প্রকল্পের জন্য
এলাকাবাসীর মানববন্ধন।

শুক্রবার(১৩জুন)বিকাল ৫ঘটিকায় উপজেলার টেংগারচর ইউনিয়ন এর মধ্য ভাটেরচর বাজারে এই মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠান হয়।
মানববন্ধনে শত শত গ্রামবাসীর মধ্যে উপস্থিত ছিলেন ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জি:শাখাওয়াত হোসেন,ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জি:সিরাজুল ইসলাম,সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোদাচ্ছের হক,এমএ মতিন,গোলাম মাওলা দেওয়ান,গোলাম মোস্তফা মুন্সী,জাকির হোসেন,চাঁন মিয়া, নুরুজ্জামান, খোকন প্রধান, হুমায়ুন প্রধান,লিটন প্রধান,সাইফুল ইসলাম, ইলিয়াস সরকার,রেজাউল করিম রিপন,আনোয়ার হোসেন,আফজাল হোসেন,সেলিম মিয়া,মুক্তার হোসেন,শরীফ হোসেন, সোলায়মান প্রধান, প্রমুখ।

জানা যায়,মধ্য ভাটেরচর গ্রামে মেঘনা গ্রুপের ২৩২কেভি পাওয়ার প্লান্ট থেকে একাধিক বেসরকারি প্রতিষ্ঠান এই গ্রামের তিন ফসলি জমি ও বসত ঘরের উপর দিয়ে হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইন ও টাওয়ার নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে।

এ সময় প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন,গজারিয়া এখন শিল্পাঞ্চল,আমাদের গ্রামে জমি কম,আমাদের বসত বাড়ি ও তিন ফসলী জমির উপর দিয়ে বার বার বৈদ্যুতিক লাইন ও টাওয়ার নির্মাণের ফলে আমাদের জমির মূল্য কমে যাচ্ছে,বাড়িঘর নির্মাণ করা যাচ্ছে না।

প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন,আমরা জানতে পেরেছি একাধিক বেসরকারি প্রতিষ্ঠান আমাদের গ্রামের উপর দিয়ে লাইন নির্মাণ করতে চাচ্ছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা জান দিব তবু আমাদের জমির উপর দিয়ে লাইন নিতে দিব না প্রয়োজনে আমরা মাঠে নামবো।

নুরুজ্জামান নামে এক ব্যক্তি বলেন,এই লাইনের জন্য আমরা ক্ষতিগ্রস্ত,আমরা বাড়িঘর নির্মাণ ও কৃষক চাষাবাদ করতে পারছেনা,কোম্পানির উচিত বিকল্প পথে তাদের সঞ্চালন লাইন নেওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026