যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
আবু রায়হান, স্টাফ রিপোর্টারঃ
Update Time :
বুধবার, জুন ৪, ২০২৫,
243 Time View
যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
আবু রায়হান, স্টাফ রিপোর্টারঃ যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২-৩০টার দিকে মনিরামপুর বাজারের সোনালী ব্যাংকের নিচ থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।আলমগীর মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য। ওসি বাবলুর রহমান বলেন, চেয়ারম্যান আলমগীর হোসেন নাশকতার সাথে জড়িত। তাঁকে নাশকতার একটি মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। গতকাল মঙ্গলবার রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিনকে পরিষদ থেকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাকে মনিরামপুর থানায় দায়ের করা একটি হত্যা ও একটি নাশকতার মামলায় গ্রেফতার...
146
আবু রায়হান, স্টাফ রিপোর্টারঃ
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২-৩০টার দিকে মনিরামপুর বাজারের সোনালী ব্যাংকের নিচ থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।আলমগীর মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য।
ওসি বাবলুর রহমান বলেন, চেয়ারম্যান আলমগীর হোসেন নাশকতার সাথে জড়িত। তাঁকে নাশকতার একটি মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
গতকাল মঙ্গলবার রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিনকে পরিষদ থেকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাকে মনিরামপুর থানায় দায়ের করা একটি হত্যা ও একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছিল। এরপর আদালত হাফিজ উদ্দিনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।