1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:২৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নওগাঁর পত্নীতলায় জামায়াতের স্থানীয় নির্বাচনের প্রার্থী ঘোষণা

সাজেদুর রহমান, পত্নীতলা (নওগাঁ)
  • Update Time : রবিবার, জুন ১, ২০২৫,
  • 203 Time View
102

সাজেদুর রহমান, পত্নীতলা (নওগাঁ)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁর পত্নীতলা উপজেলা শাখার অন্তর্ভুক্ত আগামী স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩১মে) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয় নজিপুরে দলটির দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব। এসময় তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে পত্নীতলা উপজেলার আওতাধীন সকল স্তরের তৃণমূলের মতামতের ভিত্তিতে চূড়ান্তভাবে প্রার্থী ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাওলানা মো: হাবিবুর রহমান। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ হাবিবা খাতুন। এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদের মধ্যে শিহাড়া ইউনিয়নে মাও:  মো: আব্দুল মকিম, পত্নীতলা ইউনিয়নে ডা: মোঃ আতাউর রহমান, ঘোষনগর ইউনিয়নে মোঃ আখতার ফারুক, আকবরপুর ইউনিয়নে মোঃ ফজলুর রহমান, দিবর ইউনিয়নে মো: মজনুর রহমান, পাটিচরা ইউনিয়নে মোঃ আব্দুল খালেক ও নজিপুর ইউনিয়নে মাওলানা মোঃ  মাহবুবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীগণের নাম ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

পত্নীতলা উপজেলা জামায়াতের (ভারপ্রাপ্ত) আমীর ডা: মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মো: হারুনুর রশিদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, জেলা সহ: সেক্রেটারি মোঃ মারুফ হোসেন, জেলা কর্ম পরিষ সদস্য -মাও: মো: হাবিবুর রহমান প্রমুখ।

এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন- ‘ইসলাম, ইনসাফ এবং জনকল্যাণের রাজনীতি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর প্রার্থীরা সততা ও আদর্শের প্রতীক হিসেবে কাজ করবেন। দলীয় শৃঙ্খলা ও ঐক্যের ভিত্তিতে একটি সুশৃঙ্খল নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026