1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সন্ধ্যা ৭:২৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বৈরী আবহাওয়ায় ঢাকার চারটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

বিশেষ প্রতিবেদন 
  • Update Time : শনিবার, মে ৩১, ২০২৫,
  • 315 Time View
161

বিশেষ প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ঢাকায় বৈরী আবহাওয়ার কারণে চারটি যাত্রীবাহী ফ্লাইট গন্তব্য পরিবর্তন করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

শনিবার (৩১ মে) বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, বিকেল ৪টা ৩২ মিনিটে কক্সবাজার থেকে ঢাকাগামী এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট নম্বর ৪৪৬ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। প্রায় একই সময়ে, বিকেল ৪টা ৩৩ মিনিটে, শারজাহ থেকে ঢাকাগামী এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট ৫১৪ (বিমান মডেল: এয়ারবাস-৩২১) চট্টগ্রামে পৌঁছায়। বিকেল ৪টা ৪৭ মিনিটে, রাজশাহী থেকে ঢাকামুখী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-১৬৪ (বিমান মডেল: এটিআর-৭৬) এবং বিকেল ৫টা ১৫ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকামুখী ইউএস-বাংলার আরেকটি ফ্লাইট বিএস-১৮৮ (এটিআর-৭৬) চট্টগ্রামে অবতরণ করে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সুত্র জানান, ঢাকায় বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটগুলোর পাইলটরা নিরাপদ বিকল্প গন্তব্য হিসেবে চট্টগ্রামকে বেছে নেন। আবহাওয়া অনুকূলে আসার পর ধাপে ধাপে এসব ফ্লাইট ঢাকায় ফিরে যাবে।

বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার সূত্রে জানা যায়, আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার আকাশে ঘন মেঘের সঙ্গে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছিল। ফলে দৃশ্যমানতা কমে যাওয়ায় ঢাকায় বিমান অবতরণে জটিলতা দেখা দেয়। এদিকে ফ্লাইট পরিবর্তনের কারণে যাত্রীদের মধ্যে কিছুটা ভোগান্তি দেখা দিলেও চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের সুরক্ষা ও অভ্যর্থনায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026