1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:৪১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

খারাপ আবহাওয়ায় লক্ষ্মীপুর মজু চৌধুরীর ঘাটে ৪ টি লা*শবা*হী গাড়ি আটকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫,
  • 194 Time View
105

খারাপ আবহাওয়ায় লক্ষ্মীপুর মজু চৌধুরীর ঘাটে ৪ টি লা*শবা*হী গাড়ি আটকা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

হাছিবুর রহমান জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর।

ঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে লক্ষ্মীপুরে মেঘনা নদী উত্তাল হয়ে উঠছে। বৃহস্পতিবার (২৯ মে) ভোররাত থেকে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। নদী উত্তাল হওয়ায় মেঘনা নদীর লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে নদী উত্তালের কারণে ভোররাতে ভোলার উদ্দেশ্যে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে ছেড়ে যাওয়া ফেরী বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া ফেরত আসার চেষ্টা করে। বেগম সুফিয়া কামাল মজুচৌধুরীরহাট ঘাটে এসে ভিড়তে পারলেও ফেরী বেগম রোকেয়া কমলনগর উপজেলার মতিরহাট এলাকায় আটকা পড়ে। এর মধ্যে সুফিয়া কামালে চারটি লাশবাহী গাড়ি রয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা ফেরীঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আতিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নদীতে এখন ভাটা। এজন্য মতিরহাট এলাকায় ফেরী বেগম রেকেয়া আটকে আছে। জোয়ার এলে ফেরিটি মজুচৌধুরীরহাট ঘাটে ফিরবে।

আতিকুজ্জামান বলেন, লক্ষ্মীপুর-ভোলা রুটে ৫টি ফেরি চলাচল করে। বেগম রোকেয়া ছাড়া অন্য চারটি ফেরি মজুচৌধুরীরহাট ঘাটে রয়েছে। নদী উত্তাল হওয়ায় ভোলার ইলিশা ফেরীঘাটে রাখার সুযোগ নেই।

ফেরীঘাট এলাকার ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, ফেরি সুফিয়া কামালে ৪টি লাশবাহী গাড়ি ছিল। ফেরি ঘাটে ফেরত আসার পর নদীপথে যাওয়া অনিশ্চিত হওয়ায় তিনটি গাড়ি সড়ক পথে চলে গেছে। একটি এখনো আছে।

মজুচৌধুরীর হাট লঞ্চ ঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, বুধবার রাতে নদীতে সতর্কতা সংকেত দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ভোলা-বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিল। সংকেত থাকা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে ৫টি লঞ্চ চলে। এর মধ্যে দুটি বরিশাল যায়। লঞ্চগুলোর মধ্যে তিনটি এখন মজুচৌধুরীর হাট ঘাটে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026