1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম বকুল সুইমিংপুলের নাম পরিবর্তনের প্রতিবাদে পাবনায় মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫,
  • 114 Time View
102

বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম বকুল সুইমিংপুলের নাম পরিবর্তনের প্রতিবাদে পাবনায় মানববন্ধন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আব্দুল্লাহ আল মোমিন পাবনা জেলা প্রতিনিধি

মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসে যাঁদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তাঁদের একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম বকুল। পাবনার এই কৃতি সন্তানকে স্মরণীয় করে রাখতে তার নামে নামকরণ করা হয়েছিল “বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিংপুল”। কিন্তু সম্প্রতি সুইমিংপুলটির নাম পরিবর্তন করে “পাবনা জেলা সুইমিং পুল” করা হলে জেলাজুড়ে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। এই নাম পরিবর্তনের প্রতিবাদে পাবনায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১২টার দিকে পাবনা সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে পাবনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনসহ সাধারণ নাগরিকরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট এবং সঞ্চালনায় ছিলেন দৈনিক পাবনার চেতনা-র সম্পাদক এস. এম. আদনান উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন:

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর
জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু
জেলা বিএনপির সদস্য মমতাজ উদ্দিন খান মমতাজ
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের জ্যেষ্ঠ পুত্র নূর ইসলাম
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব আকাশ
পাবনা রাইফেল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. খোকন ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “রফিকুল ইসলাম বকুল ছিলেন একান্তভাবে দেশপ্রেমিক, তিনি শুধু একজন মুক্তিযোদ্ধা নন, বরং পাবনার উন্নয়নের ক্ষেত্রে তাঁর অবদান ছিল অনন্যসাধারণ। তাঁর নামে নামকরণ করা একটি ক্রীড়া অবকাঠামোর নাম পরিবর্তন করা মানে ইতিহাস ও আত্মত্যাগের অবমূল্যায়ন করা।”

তাঁরা আরো বলেন, “ক্রীড়া উপদেষ্টার একতরফা সিদ্ধান্তে এই নাম পরিবর্তন করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। যদি অবিলম্বে সুইমিংপুলটির পূর্বনাম পুনর্বহাল না করা হয়, তাহলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হচ্ছে।”

বক্তারা প্রশাসনের কাছে অনুরোধ করেন, যেন মুক্তিযুদ্ধের ইতিহাস ও রফিকুল ইসলাম বকুলের অবদানের প্রতি সম্মান জানিয়ে পূর্বনামই পুনরায় বহাল করা হয়।

এদিকে সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই নিজেদের স্ট্যাটাস ও পোস্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন এবং নাম পুনর্বহালের দাবি তুলেছেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি যুদ্ধোত্তর সময়ে সমাজ ও রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জেলার সার্বিক উন্নয়নে কাজ করে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026