1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১১:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পাবনায় এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে শুকরিয়া ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত মিনারুল ইসলাম (ভ্রাম্যমান প্রতিনিধি পাবনা জেলা):

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২৮, ২০২৫,
  • 173 Time View
123

পাবনায় এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে শুকরিয়া ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মিনারুল ইসলাম (ভ্রাম্যমান প্রতিনিধি পাবনা জেলা):

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস উপলক্ষে পাবনা পৌর জামায়াতের উদ্যোগে দারুল আমান ট্রাস্ট কর্তৃক পরিচালিত মাসজিদুল আত তাকওয়ায় শুকরিয়া ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাবনা পৌর জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য ও জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত পাবনার -৪ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনের বগুড়া অঞ্চলের অন্যতম টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ও জামায়াত মনোনীত পাবনা-৫ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন, সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, এস এম সোহেল, জেলা জামায়াতের তারবিয়াত বিভাগের সম্পাদক মাওলানা হাবিবুর রহমান,পৌর জামায়াতের সাবেক আমির আলহাজ্ব আবিদ হাসান,পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আব্দুল খালেক, পৌর জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, পৌর শুরা সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান।
পরে নেতৃবৃন্দ পাবনা ইসলামিয়া এতিমখানার শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার গ্রহণ করেন। দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন সত্য সমাগত মিথ্যা অপসৃত, সত্যের বিজয় সব সময়ই হয় এটিএম আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে একথাই প্রমানিত হয়। বক্তারা বলেন, হত্যা, গুম, খুন, ফাঁসি দিয়ে ইসলামী আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আমরা একটি সুখী, সমৃদ্ধ, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে চলছি। এসব বিষয় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026