1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১১:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মুকসুদপুরে রাস্তা কেটে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে রাহাত নামে এক*দুর্বৃত্ত*কারী

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২৮, ২০২৫,
  • 238 Time View
102

মুকসুদপুরে রাস্তা কেটে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে রাহাত নামে এক*দুর্বৃত্ত*কারী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে রাস্তা কেটে ফেলে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে রাহাত শেখ নামে এক দুবৃর্ত্তকারী।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাট পশ্চিমপাড়ার কয়েকটি পরিবারের শতাধিক লোকজনের চলাচলের জন্য শুকুর আলী খানের জমির উপর দিয়ে বহু বছর যাবৎ একটি রাস্তা দেন। যে রাস্তা দিয়ে শতাধিক পথচারীসহ স্কুলের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করেন।

পরবর্তীতে, ২০১২-১৩ অর্থ বছরের মুকসুদপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে স্থানীয় সরকারের এলজিএসপির বরাদ্দকৃত ৬০ হাজার টাকা ব্যয়ে দাসেরহাট পশ্চিমপাড়া-ডাংগাদূর্গাপুর সড়ক হতে দাসেরহাট মন্দির পর্যন্ত প্রায় ২৫০/৩০০ ফিট রাস্তা নির্মাণ করা হয়। এরপরও সরকারের অর্থায়নে রাস্তাটি  কয়েকবার সংস্কার করা হয়েছে।

নিয়মিতভাবে রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করে আসছে। কিন্তু একই ইউনিয়নের ডাঙ্গাদুর্গাপুর গ্রামের আশরাফ শেখের ছেলে রাহাত শেখ গত ১৬ মে-২০২৫ইং তারিখ শনিবার দুপুরে রাস্তাটির কয়েক স্থানে কেটে ফেলে। এছাড়াও রাস্তার পাশে লাগানো প্রায় ১০/১২টি মেহগনি গাছ কেটে ফেলেছে। এতে করে জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

দাসেরহাট গ্রামের মাসুদুর রহমান মোল্লা জানান, ক্ষতিগ্রস্ত এই রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের কয়েকটি পরিবারের লোকজন চলাফেরা করে। স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়। রাহাত শেখ নামে এক দুর্বৃত্তকারী গতকাল শনিবার দুপুরে রাস্তাটি কেটে ফেলেছে। রাহাতের এখানে কোন জায়গা নাই, তারপরও কেন রাস্তা কাটলো বুঝতে পারছি না।

পথচারী অনিক বিশ্বাস জানান, দীর্ঘদিনের এই রাস্তাটিকে কেটে ফেলায় যাতায়াতে খুব কষ্ট হচ্ছে, চরম দূর্ভোগের মধ্যে যাতায়াত করছি। দ্রুত রাহাতের বিচার দাবী করেন।

স্কুল শিক্ষার্থীর অবিভাবক রোজিনা বেগম জানান,  এই ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে আসতে খুবই কষ্ট হচ্ছে। কেন এরকম ভাবে রাস্তা কেটে দিলো, বুঝতে পারছি না। যে লোক রাস্তা কাটছে, এখানে তার নিজের কোন জমিও নাই। রাহাতকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

এব্যাপারে নির্মিত রাস্তার জমির মালিক মৃত-শুকুর আলী খানের মেয়ে মারুফা খানের সাথে আলাপ কালে তিনি জানান,জনগণের চলাচলের জন্য আমার পিতা-মৃত শুকুর আলী খান রাস্তা নির্মাণের জন্য জমি দিয়েছেন। আমাদের পরিবার এই রাস্তা কাটার কাউকে অনুমতি দেয়নি। যে কেটেছে সে অনেক বড় অন্যায় করেছে।

জমির মালিক মৃত-শুকুর আলী খানের শ্যালক ও পার্শ্ববর্তী ডাংগাদুর্গাপুর গ্রামের আয়ুব আলী শেখের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান,এই রাস্তা কাটার ব্যাপারে আমরা কেউ কিছু জানিনা। শুনেছি ডাঙ্গাদূর্গাপুর গ্রামের আশরাফ শেখের ছেলে রাহাত শেখ নামে একজন রাস্তাটি কেটে ফেলেছে। সে সম্পূর্ণভাবে বেআইনিভাবে এই কাজটি করেছে।

গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের  (সংশ্লিষ্ট ওয়ার্ডের) সদস্য মিলন লস্করের সাথে এই বিষয়ে আলাপকালে তিনি জানান, সরকারের বরাদ্দে নির্মিত রাস্তা কেউ এভাবে কেটে ফেলতে পারে না। যে রাস্তাযটি কেটেছে সে অনেক বড় অন্যায় করেছে।

স্থানীয় জনগণ সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত দুর্বৃত্তকারী রাহাত শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এবিষয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার জানান, এ বিষয়ে ওসি সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, উভয় পক্ষ নিয়ে বসে রাস্তা যতটুকু নষ্ট হয়েছে তার ক্ষতি পূরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026