1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুরে ছাত্রদলের ১০ ইউনিটের কমিটি

হাছিবুর,জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর
  • Update Time : বুধবার, মে ২৮, ২০২৫,
  • 106 Time View
113

হাছিবুর,জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

লক্ষ্মীপুর জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে সম্মেলন ছাড়াই কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটিগুলোর অনুমোদনের তথ্য জানানো হয়।

ফেসবুকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে দেখা যায়, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদ্রাসা, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ, জনতা ডিগ্রি কলেজ, পৌর আইডিয়াল কলেজ, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, জিল্লুর রহিম কলেজ, রায়পুর সরকারি কলেজ, রুস্তম আলী ডিগ্রি কলেজ ও হাজিরহাট সরকারি উপকূল কলেজে নতুন কমিটি দেওয়া হয়েছে।

এর মধ্যে রায়পুর সরকারি কলেজ ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আহ্বায়ক কমিটি এবং বাকি আটটি প্রতিষ্ঠানে আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আলিয়া মাদ্রাসায় সভাপতি হয়েছেন ওসমান গণি আফনান এবং সাধারণ সম্পাদক সিরাজ পাটোয়ারী। পলিটেকনিক ইনস্টিটিউটে সভাপতি মো. শাহিন ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মেহেদী হাসান।

ভবানীগঞ্জ কলেজে সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক শাকিব মাহমুদ, জনতা কলেজে সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ ফাহাদ, পৌর আইডিয়াল কলেজে সভাপতি খলিলুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক মামুন হোসেন দায়িত্ব পেয়েছেন।

কফিল উদ্দিন কলেজে আহ্বায়ক করা হয়েছে মেহেরাব হোসেনকে এবং সদস্য সচিব আজিম হোসেন হারুনকে। জিল্লুর রহিম কলেজে সভাপতি ওমর ফারক হৃদয় ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, রায়পুর কলেজে আহ্বায়ক মনজুর হোসেন ও সদস্য সচিব জোবায়েরুর ইসলাম, রুস্তম আলী কলেজে সভাপতি শাহ ইসলাম শিহাব ও সাধারণ সম্পাদক মো. সায়েম এবং হাজিরহাট কলেজে সভাপতি হাসনাত জামান তামিম ও সাধারণ সম্পাদক দিদার হোসেন শিপন মনোনীত হয়েছেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘একটি মাদ্রাসা ও ৯টি কলেজ ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির জন্য আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা ও যাচাই–বাছাই শেষে কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়।’

তিনি আরও জানান, ভবিষ্যতে প্রতিটি ইউনিটে ধারাবাহিকভাবে সম্মেলনের আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026