চকফরিদ মেহেরুল্লাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
হামিদুর রহমান,দৈনিক প্রভাতী বাংলাদেশ
Update Time :
মঙ্গলবার, মে ২৭, ২০২৫,
265 Time View
চকফরিদ মেহেরুল্লাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
হামিদুর রহমান,দৈনিক প্রভাতী বাংলাদেশ নওগাঁর পত্নীতলা উপজেলার চকফরিদ মেহেরুল্লাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মো. আব্দুল মালেক। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অহেদুল ইসলাম। এসময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন এবং শিক্ষার মান উন্নয়ন বিষয়ে বিভিন্ন মতামত প্রদান করেন। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, নৈতিক শিক্ষার গুরুত্ব এবং শিক্ষক-অভিভাবক পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন। সমাবেশে অংশ গ্রহণ কারীরা বলেন, শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা...
218
হামিদুর রহমান,দৈনিক প্রভাতী বাংলাদেশ
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
নওগাঁর পত্নীতলা উপজেলার চকফরিদ মেহেরুল্লাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মো. আব্দুল মালেক।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অহেদুল ইসলাম। এসময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন এবং শিক্ষার মান উন্নয়ন বিষয়ে বিভিন্ন মতামত প্রদান করেন।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, নৈতিক শিক্ষার গুরুত্ব এবং শিক্ষক-অভিভাবক পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সমাবেশে অংশ গ্রহণ কারীরা বলেন, শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।