1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৪:৩৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জলঢাকায় তিনদিন ব্যাপী ভূমি মেলা শুরু

মোঃ শাহিনুর রহমান আকাশ
  • Update Time : রবিবার, মে ২৫, ২০২৫,
  • 200 Time View
122

জলঢাকায় তিনদিন ব্যাপী ভূমি মেলা শুরু

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সামিনুর ইসলাম জলঢাকা প্রতিনিধি

ভূমি উন্নয়ন কর প্রদান করি – নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের আওতায়, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের সার্বিক আয়োজনে রোববার (২৫ মে) সকালে পৌর ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মুহাম্মদ আতিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রাণীসম্পদ কর্মকর্তা সুমি আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কবীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ভূমি মেলা উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক সভায় সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মেলার উদ্বোধন শেষে ভিডিপি (ঠ.উ.চ) প্রকল্পের মাধ্যমে উপস্থিত জনগণকে নামজারি, মিউটেশন, জমি ক্রয়-বিক্রয়, দান, হেবা দলিলসহ বিভিন্ন ভূমি সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার রাব্বী জানান, ২৫ থেকে ২৭ মে পর্যন্ত এ ভূমি সেবা কার্যক্রম চলমান থাকবে এবং এর মাধ্যমে জনগণ সহজেই ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026