1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:২৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

শাহিন ফকির, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শনিবার, মে ২৪, ২০২৫,
  • 184 Time View
121

শাহিন ফকির, দৈনিক প্রভাতী বাংলাদেশ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পিরোজপুর জেলা স্টেডিয়ামে শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল। জমকালো আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় পিরোজপুর পৌরসভা দল ৩-১ গোলে নেছারাবাদ উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে।

ম্যাচের শুরুতেই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা।

খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন আয়োজক আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদের সভাপতি রেজাউল করিম পিন্টু, সাধারণ সম্পাদক লিটন খান, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী   দর্শক।

টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় পিরোজপুর পৌরসভার খেলোয়াড় মহিবুল্লাহ অসাধারণ নৈপুণ্য দেখান। তিনি একাই দুটি গোল করে ম্যাচসেরা (ম্যান অফ দ্য ম্যাচ) নির্বাচিত হন।

খেলার ধারাভাষ্য প্রদান করেন মোহাম্মদ আবুল হাসনাত রিপন ও আব্দুল জলিল। রেফারির দায়িত্বে ছিলেন ফেরদৌস হাসান , আর সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন জুম্মান শরীফ, মুস্তাফিজ এবং মাইনুল ইসলাম নান্টু।

মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা খেলার আমেজকে প্রাণবন্ত করে তোলে। অতিথিবৃন্দ খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে সঠিক পথে পরিচালনার একটি কার্যকর মাধ্যম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026