1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৩:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঝড়ে ভেঙে পড়া দেয়াল কেড়ে নিল ছোট্ট বিথির প্রাণ

সাহাবুল আলম, নিজস্ব প্রতিবেদক, নাটোর
  • Update Time : বৃহস্পতিবার, মে ২২, ২০২৫,
  • 132 Time View
122

সাহাবুল আলম, নিজস্ব প্রতিবেদক, নাটোর

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুল ইসলাম ঝড়-বৃষ্টিতে বাড়ির পুরনো প্রাচীর ধসে পড়ে বিথি খাতুন (১২) নামে এক মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের আগ্রান গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃত বিথি ওই গ্রামের কৃষক আবু বক্করের বড় মেয়ে এবং স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, সন্ধ্যার দিকে হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং শুরু হয় প্রবল ঝড় ও ভারী বর্ষণ। সে সময় বিথি বাড়ির পাশে টিউবওয়েলের কাছে হাত-পা ধুচ্ছিল। আকস্মিক ঝড়ো হাওয়ায় ঘরের পাশের পুরনো ও দুর্বল একটি প্রাচীর বিকট শব্দে ধসে পড়ে তার উপর। মুহূর্তেই মেয়েটি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যায়।

বিথির স্বজন ও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে ধ্বংসস্তূপ সরিয়ে তাকে উদ্ধার করেন এবং বনপাড়া বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহতের চাচাতো ভাই হালিম হোসেন বলেন, “বিথি খুব মনোযোগী ছাত্রী ছিল। স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হয়ে গ্রামের শিশুদের পড়াবে। একটুখানি বৃষ্টিতে ভেঙে পড়া দেয়ালই ওর স্বপ্নের অবসান ঘটাল।”

বিথির মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা ভিড় করেছেন তার বাড়িতে। সবার চোখে-মুখে বিষণ্নতা, বাকরুদ্ধ হয়ে পড়েছেন অনেকেই।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026