1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৯:০৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শ্রীপুরে ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কলম বিরতি পালন

আদিলুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : মঙ্গলবার, মে ২০, ২০২৫,
  • 234 Time View
193

আদিলুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় নির্দেশে সারা বাংলাদেশে এক যুগে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কলম বিরতি পালন করেন( বিএমএসএফ) এর শ্রীপুর উপজেলা কমিটি।

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ১৪ দফা দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের কলমবিরতি পালন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর শ্রীপুর উপজেলা কমিটি।

মঙ্গলবার (২০ মে) বেলা ১২ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রীপুর প্রেস ক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর উপজেলা কমিটির ব্যানারে কলম বিরতি পালন করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল বাতেন বাচ্চু সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শ্রীপুর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, প্রচার সম্পাদক ওমর ফারুক মাহি, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক জান্নাত হোসেন রনি, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল সরকার।

আরো উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি ওয়াসিম আকরাম, দৈনিক সময় সংবাদের প্রতিনিধি ফরহাদ হোসাইন, দৈনিক সমাবেশ এর প্রতিনিধি নাঈম, দৈনিক দেশ বার্তার প্রতিনিধি মোঃ সামি, দৈনিক বাংলার কন্ঠের প্রতিনিধি তুহিন, দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, সারা বাংলাদেশে যেখানেই সাংবাদিক নির্যাতিত হয় সেখানেই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সেই সব নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ায়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ২০১৩ সাল থেকে ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে আসছে। ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে সারা বাংলাদেশে কলমবিরতি পালন করা হচ্ছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026