1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১০:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চকরিয়া আমজাদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মহা ষড়যন্ত্র ও জমি দখলদারের কবলে

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন প্রতিনিধি : 
  • Update Time : সোমবার, মে ১৯, ২০২৫,
  • 218 Time View
105

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন প্রতিনিধি : 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চকরিয়া উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসাটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে । বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ড. মুহাম্মদ এনামুল হক অধ্যক্ষ হিসেবে যোগদানের পরে আন্তরিকতার কারণে পড়া-লেখার মানোন্নয়ন হচ্ছে। একজন পিএইচডি ডিগ্রিধারী অধ্যক্ষ পেয়ে শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকরা অত্যন্ত আনন্দিত ।

স্থানীয় বিশিষ্ট নাগরিক, শিক্ষক ও একাধিক অভিভাবকের সাথে আলাপকালে জানাযায়,

ড. মুহাম্মদ এনামুল হক যোগদানের পর থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার কারণে খুবই প্রশংসিত হয়েছেন। বিশেষ করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন নলবিলা বনবিট এলাকায় মাদ্রাসার (৫৪ শতক) প্রায় কোটি টাকা দামের বেদখলে থাকা জমি উদ্ধার করেন । অনিয়মিত শিক্ষকদের নিয়মিত পাঠদানে বাধ্য করেন। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য গাইডওয়াল নির্মাণসহ বেশকিছু উন্নয়ন চোখে পড়ার মত ।

তবে এসব উন্নয়ন কাজের কারণে অধ্যক্ষের কিছু সমালোচক ও চরম শত্রু তৈরি হয়েছে । বিশেষ করে যাদের কবল থেকে মাদ্রাসার কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে , যারা ইতিপূর্বে পাঠদানে অনিয়মিত ছিলেন। তিনি তাদের শত্রুতে পরিণত হয়েছেন । স্থানীয় শ্বার্থানেষী মহল গোলাম মোস্তফা কাইছার ও ছাবের আহমদগং অধ্যক্ষের বিরুদ্ধে নিয়মিত অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন । তাদের প্রাণনাশের হুমকি দেয়ার কারণে অধ্যক্ষ জমি উদ্ধারের পরে বিগত ২৮/০২/২০২৪ ইং তারিখে তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করেন । এতে ক্ষিপ্ত হয়ে গত ১১/০৮/২০২৪ ইং তারিখে অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ উক্ত গোলাম মোস্তফা কাইছার অধ্যক্ষের পার্শ্ববর্তী চেয়ারে লাথি মারেন ।

 বিগত কয়েক সপ্তাহ ধরে শিক্ষক-কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, মাদ্রাসার আসবাবপত্র ভাংচুর , মাদ্রাসার অফিস সহকারী মাওলানা আব্দুল হাকিমকে অকথ্য ভাষায় গালি-গালাজ, তার টেবিল উল্টিয়ে দেয়া, মাদ্রাসার ফাইলপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস তছনছ করা, শারীরিকভাবে লাঞ্ছিত করা, ক্লাস চলাকালীন সময়ে বহিরাগত লোক ও কিছু শিক্ষকদের নিয়ে সংবাদ সম্মেলন করা, মাদ্রাসার গাইডওয়াল নির্মাণে বাঁধা প্রদান , গভর্নিং বড়ির নির্বাচন নিয়ে তফসিল বানচাল করে নানা বিতর্ক সৃষ্টির মাধ্যমে মাদ্রাসার সুনাম নষ্ট করার পায়তারা চালিয়ে যাচ্ছে উক্ত কুচক্রী মহল । তাছাড়া বিগত ১ জানুয়ারী-২৫ ইংরেজি থেকে ২৮ এপ্রিল-২৫ ইংরেজি পর্যন্ত একটি ক্লাসও গ্রহণ না করায় এবতেদায়ী জুনিয়র মৌলভি ছাবের আহমেদ ফারুকীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেন অধ্যক্ষ । এতে তিনি আরো ক্ষিপ্ত হয়ে গোলাম মোস্তফা কাইছারের সাথে যোগসাজশ করে অধ্যক্ষ বিরোধী অপপ্রচারে লিপ্ত হন ।

উপরোক্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ এনামুল হক । উপরোক্ত কুচক্রী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্র হতে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি সচেতন এলাকাবাসী, প্রাক্তন ছাত্র , শিক্ষক ও শুভানুধ্যায়ীদের একান্ত সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026