1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১২:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি ইমনের

এম ডি রাশেদুল ইসলাম
  • Update Time : রবিবার, মে ১৮, ২০২৫,
  • 174 Time View
149

এম ডি রাশেদুল ইসলাম

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে অনেকটাই নতুন চেহারার একাদশ নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তদের মতো অভিজ্ঞদের বেঞ্চে রেখে ওপেনিংয়ে পারভেজ ইমনের ওপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। সেই আস্থার প্রতিদান দিয়েছেন তিনি।

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে অনেকটাই নতুন চেহারার একাদশ নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তদের মতো অভিজ্ঞদের বেঞ্চে রেখে ওপেনিংয়ে পারভেজ ইমনের ওপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। সেই আস্থার প্রতিদান দিয়েছেন তিনি।

তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকালেন ইমন। ঝোড়ো ব্যাটিংয়ে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন মাত্র ২৮ বলে। এর পরের পঞ্চাশ রান করেছেন ২৫ বলে। সবমিলিয়ে ৫৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন এই ওপেনার। যা বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

এর আগে দুই তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন এদিন বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করেন। প্রথম ওভারেই চার-ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর আভাস দেন তামিম। তবে সাজঘরে ফিরেছেন উইকেটে থিতু হওয়ার আগেই।

দ্বিতীয় ওভারের চতুর্থ বলটি অফ স্টাম্পের অনেক বাইরে করেছিলেন মতিউল্লাহ খান। সেখানে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তামিম। সাজঘরে ফেরার আগে ৯ বলে ১০ রান এসেছে এই ওপেনারের ব্যাট থেকে।

তিনে নেমে সুবিধা করতে পারেননি লিটন। ষষ্ঠ ওভারের প্রথম বলে মোহাম্মদ জাওয়াদউল্লাহর দারুণ একটি ইয়র্কারে লেগ বিফোরের ফাঁদে পড়েন বাংলাদেশের অধিনায়ক। ৮ বলে ১১ রান করেন তিনি। পাওয়ার প্লে’তে বাংলাদেশ করে দুই উইকেটে ৫৫ রান।

এরপর তাওহিদ হৃদয়-জাকের আলিরা শুরু পেলেও উইকেটে থিতু হতে পারেননি। এ ছাড়া শেখ মেহেদি-শামিম পাটোয়ারীরাও দ্রুত ফিরেছেন।

এক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মাঝেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন পারভেজ ইমন। শেষ পর্যন্ত তার ইনিংস থামে ৫৪ বলে ১০০ রানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026