1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১০:৩৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শরীয়তের জাহাজ খ্যাত একজন আলেম ছিলেন অধ্যক্ষ নুরুল মোনাওয়ার (র:)– ওরশ মাহফিলে বক্তারা

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) :
  • Update Time : সোমবার, মে ১২, ২০২৫,
  • 139 Time View
128

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

উপজেলার উত্তর মেখল গ্রামের অলিয়ে কামেল, পেশওয়ায়ে আহলে সুন্নাত, ওস্তাজুল ওলামা, গহিরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মোনাওয়ার (র:)’র ৬ষ্ঠ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (র:) ফাউন্ডেশন ও মুহিব্বানে আল মোনাওয়ার পরিষদের ব‍্যবস্থাপনায় দুইদিনব‍্যাপী ১০ ও ১১ই মে নানান কর্মসূচি ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ‍্যে হুজুরের মাজার সংলগ্ন উত্তর মেখল বায়তুল লেকা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

দুইদিনব‍্যাপী কর্মসূচির মধ‍্যে ছিল ১ম দিন সকাল থেকে মাজারে গিলাফ পরিধান, পবিত্র খতমে কোরআন, খতমে বোখারী, মজমুয়ায়ে সালাতে রাসুল, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মাজার জেয়ারত, বাদে এশা নাত জলসা, মিলাদ কিয়াম, পরিশেষে আখেরি মোনাজাত পরিচালনার মাধ‍্যমে ১ম দিবসের কর্মসূচির সমাপ্তি হয়। ২য় ও সমাপনী দিবস ১১ই মে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ফ্রী চিকিৎসা,খৎনা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, মাজার জেয়ারত ও মাজারে পুষ্পস্তবক অর্পণ. বাদে আছর থেকে হুজুরের জীবনী আলোচনা, রাত ১২টায় মিলাদ-কিয়াম শেষে আখেরী মোনাজাতের পর তবরুক বিতরণের মাধ‍্যমে ওরশ শরীফ সমাপ্তি হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল করিম। আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ মোজাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আল্লামা অধ‍্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দীন, হাটহাজারী শেরে বাংলা দরবারের সাজ্জাদানশীন সৈয়দ আমিনুল হক আলকাদেরী, মুহিব্বানে আল মোনাওয়ার পরিষদের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ জুলকরনাঈন, সাধারণ সম্পাদক ও কাশেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। হাফেজ মাওলানা মোহাম্মদ লোকমান হাকিম ও মাওলানা আলী হায়দারের যৌথ সঞ্চালনায় আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দীন আশরাফি, জামেয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, সাইখুল হাদিস আল্লামা সোলায়মান আনচারী, আল্লামা হাফেজ মনিরুজ্জামান আলকাদেরী, মুহাদ্দিস মাওলানা ছালেকুর রহমান আলকাদেরী, মুফতি আল্লামা ইব্রাহিম হানেফী, মাওলানা হাসান রেজা আলকাদেরী, মাওলানা মাওলানা ইদ্রিস আনচারী, মাওলানা ফখরুদ্দিন আলকাদেরী, মাওলানা ফেরদৌস আলম খান কাদেরী, মাওলানা আবু বকর সিকদার, মাওলানা আব্দুল হাই, মাওলানা জয়নাল আবেদীন আলকাদেরী এস এম আবু বকর, মাওলানা মাসুম রেজা প্রমুখ। সমাপনী বক্তব্য ও আখেরি মোনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (রঃ) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহজাদা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ জুননুরাঈন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026