1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১০:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৪ এর পুরস্কার প্রদান

আবদাল মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : রবিবার, মে ১১, ২০২৫,
  • 176 Time View
135

আবদাল মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৪ এর পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (১০ মে) বিকাল সোয়া ৪টায় উপজেলার আদমপুর তেতইগাঁওস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠানে অয়েকপম ফাউন্ডেশনের উপদেষ্টা এল. জয়ন্ত কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন।

অয়েকপম ফাউন্ডেশনের পরিচালক কবি অয়েকপম অঞ্জুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দীন, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এল. ইবুংহাল সিংহ শ্যামল।

অতিথিরা তাদের বক্তব্যে অয়েকপম ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, এমন একটি আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও উৎসাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে তিনটি বিভাগের মোট ৪৫ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। শুরুতে অয়েকপম ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সর্গীয় রাজ কিশোর সিংহ ও তাঁর সর্গীয় সহমর্মিনির জন্য এক মিনিট নিরবতা পালন করা হয় এবং বৃত্তি প্রদান উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘মিৎয়েং’ এর মোড়ক উন্মোচন করা হয়।

সকলের সার্বিক সহযোগিতায় ফাউন্ডশনের আগামী পথচলা আরো সুন্দর ও সফলতা পাবে বলে উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026