1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১০:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি গ্রেফতার

মো: সোহেল মিয়া,দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : রবিবার, মে ১১, ২০২৫,
  • 140 Time View
101

মো: সোহেল মিয়া,দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাতে রাজধানীর দক্ষিণখান থানা এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখান থানা ও উত্তরা পশ্চিম থানার যৌথ টিম এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত দেলোয়ারের বিরুদ্ধে একাধিক হত্যা ও সহিংসতার মামলার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনার সঙ্গে দেলোয়ার হোসেনের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন।

রবিবার (১১ মে) তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো হবে বলে জানায় পুলিশ। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত কাজও গতি পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, দেলোয়ার হোসেন ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সংগঠনের বিরুদ্ধে বিদ্রোহী আচরণ, সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকা ও রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। গোয়েন্দা সূত্রে জানা গেছে, তিনি নিষিদ্ধ সংগঠনের হয়ে নানা কাজ চালিয়ে যাচ্ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026