1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস ,সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুইছুই

হারুন আর রশিদ, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শুক্রবার, মে ৯, ২০২৫,
  • 151 Time View
126

হারুন আর রশিদ, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের দক্ষিণ -পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। গতকাল বেলা ৩টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৩৪ শতাংশ। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গা মানুষের জীবনযাত্রা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এমন তাপপ্রবাহ আরো অন্তত তিন দিন চলতে পারে, যদি বায়ুপ্রবাহের বর্তমান গতিপ্রকৃতি একইরকম থাকে। স্বাস্থ্য বিভাগ দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরাসরি রোদে না থাকার পরামর্শ দিয়েছেন। চুয়াডাঙ্গায় তীব্র গরমে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। জেলার শহর ও গ্রামীণ এলাকায় গরমে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে
খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষজন রোদে হাফসাফ করছেন।

অনেকেই হিটস্ট্রোক, পানিশূন্যতা ও দুর্বলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতাল সূত্র। এদিকে তিব্র গরম ও রোদের কারণে শ্রমিক, দিন মজুর ভ্যান-রিকসা চালকরা গরমে অস্থির হয়ে পড়েছে। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠান্ডা পরিবেশে গা এলিয়ে দিচ্ছেন। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে আবার অনেকে জরুরী প্রয়োজন ও জীবন জিবিকার তাগিদে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। অনেক পথচারী ছাতা মাথায় দিয়ে বের হচ্ছেন। চুয়াডাঙ্গা মুন্সিগঞ্জের কয়েকজন খেটে খাওয়া দিনমজুর জানান, গত দুই দিন খুব গরম পড়ছে। আজ রোদের তিব্রতা অনেক বেশি, খুব কষ্ট হচ্ছে কাজ করতে। এমন গরম পড়লে কাজ করা কষ্টসাধ্য হবে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরো বাড়তে পারে জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী ১৩ই মে পর্যন্ত ক্রমেই বাড়তে পারে। ৪০ ডিগ্রি পার হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরমের তীব্রতা কমবেনা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026