1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নিজ ঘরে নামাজ পড়তে গিয়ে নারী খুন

আরিফুর রহমান তীব্র,দৈনিক প্রভাতি বাংলাদেশ
  • Update Time : বুধবার, মে ৭, ২০২৫,
  • 152 Time View
128

আরিফুর রহমান তীব্র,দৈনিক প্রভাতি বাংলাদেশ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বুধবার (৭ মে) ভোর রাতের দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তাহেরা একই বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরা বেগমের দুই ছেলে এক মেয়ে। তিনি বড় ছেলে তারেকের সঙ্গে একই ঘরে বসবাস করে আসছেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে তিনি তার শয়নকক্ষে ঘুমিয়ে যান। পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন তার বড় ছেলে তারেক। শেষ রাতের দিকে দুর্বৃত্তরা ভবনের অ্যাগজস্ট ফ্যান খুলে ঘরের ভেতরে প্রবেশ করে। ওই সময় তিনি তাহাজ্জুতের নামাজ পড়তে উঠলে নিজ ঘরের মধ্যে তাদের মুখোমুখি হয়ে যান। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে বুকে, কাঁধে ও গলায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তিনি তার ছেলেকে ঘুম থেকে ডেকে তুলেন। ছেলে নিজের রুমের দরজা খুলে দেখেন মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিক ছেলে মাকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে- ওই নারী তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেন। এর আগে দুর্বৃত্তরা ভবনের অ্যাগজস্ট ফ্যান খুলে ঘরে ঢুকে। তখন তাদের মুখোমুখি হয়ে গেলে তাকে বুকে, কাঁধে ছুরিকাঘাত করে জখম করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026