1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:৩৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কমলগঞ্জে ফিশারিতে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ: লক্ষাধিক টাকার মাছ নিধন

মোঃ নাজিম মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫,
  • 144 Time View
127

মোঃ নাজিম মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের চিতলিয়া গ্রামে একটি ব্যক্তিগত ফিশারিতে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মৃত সাহাবউদ্দিন মহালদারের ছোট ভাই মাস্টার কামালের মালিকানাধীন ফিশারিতে গতকাল গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা বিষ প্রয়োগ করে। আজ (মঙ্গলবার) সকালে তিনি পুকুরে গিয়ে দেখেন, সব মাছ মরে পানির ওপরে ভেসে উঠেছে।

ক্ষতিগ্রস্ত মাস্টার কামাল বলেন, “আমি বহু বছর ধরে এই ফিশারিতে মাছ চাষ করে আসছি। মাছগুলো বাজারজাত করার প্রস্তুতি চলছিল। আজ সকালে এসে দেখি, সব মাছ মরে গেছে। এটা নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করা হয়েছে।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা বা প্রতিহিংসা থেকেই এই ঘটনা ঘটানো হতে পারে। ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026