1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:৩৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মাসুদ খন্দকারের ওপর হামলার প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল

মোঃ সুজন আহম্মেদ, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫,
  • 181 Time View
129

মোঃ সুজন আহম্মেদ, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পাবনার জেলা বিএনপির সদস্য সচিব ও পাবনা-৩ এর এমপি মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বাসায় হামলার ঘটনায় ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল করেছে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন।

সোমবার (৫ মে) রাত সাড়ে ১১ টার দিকে শরৎ নগর বাজার উপজেলা বিএনপির কার্যালয় থেকে ভাঙ্গুড়া বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

এ সময়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শরৎনগর বাজার উপজেলা বিএনপির কার্যালয় থেকে ভাঙ্গুড়া বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা বলেন,পাবনায় যারা এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে হত্যার চেষ্টা করেছে, তারা ফ্যাসিস্ট আওয়ামী দোসর। পাবনায় হামলাকারীরা কারা, তা আমরা জানতে চাই। এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বাসায় হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি করেন বক্তারা।

বিক্ষোভ মিছিলে অংশ নেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহব্বায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব মোঃ জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহব্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা,আলতাব হোসেন,শহিদুল ইসলাম টিটু,পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম বুরুজ,সাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক,পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোঃ শরীফ আহমেদসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, প্রতিদিনের মতো এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বাড়ির আঙিনায় শতাধিক নেতাকর্মী রাজনৈতিক আলাপ করছিলেন। হঠাৎ করে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত বাড়ির ওপর ও নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে মারধরও করে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026