
ফরিদ আলম সিকদার, দৈনিক প্রভাতী বাংলাদেশ
আগামী ১০ মে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে আজ (০৫-মে-২০২৫ সোমবার) কক্সবাজার জেলা বিএনপির আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার শহরের এক অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক ৩ আসনের সফল সাংসদ জননেতা, লুৎফর রহমান কাজল।
সভায় বক্তব্য রাখতে গিয়ে লুৎফর রহমান কাজল বলেন, এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দেশের তরুণদের অধিকার আদায়ের দৃপ্ত শপথ। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, তরুণদের এগিয়ে এসে এই আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। কারণ তারাই এই দেশের ভবিষ্যৎ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবুর রহমান শামীম।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ শাহাজাহান চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা শপ্না।
সভায় কক্সবাজার জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সমাবেশে বৃহৎসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে নানা সাংগঠনিক সিদ্ধান্ত নেন।
সমগ্র সভাটি উদ্দীপনাময় পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।