1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:৫১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কমলগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ

মোঃ নাজিম মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : সোমবার, মে ৫, ২০২৫,
  • 209 Time View
128

মোঃ নাজিম মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত ২০২৫ সালের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ।

সোমবার (৫ মে) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বিএএফ শাহিন কলেজ শমশেরনগর অংশগ্রহণ করে।

“জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে” শীর্ষক বিষয়ে বিতর্কে পক্ষ দল হিসেবে যুক্তি উপস্থাপন করে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ বিজয়ী হয়।

প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ-এর উপপরিচালক মো. এরশাদ মিয়া, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছু নাহার পারভীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ আইডিয়াল কেজি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ মো. মাসুক মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আসহাবুজ্জামান আলম, সমাজসেবক শফিকুর রহমান এবং সাংবাদিক পিন্টু দেবনাথ, মুনাঈম খান ও মুমিন আহমেদ।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কমলগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সুজন আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়কুমার হাজরা এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমরান আলী।

এর আগে, গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রথম পর্ব, যেখানে উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026