
জেলা প্রতিনিধি মেহেরপুর :
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) সকাল দশটার সময় সদর উপজেলার আমদহ ইউনিয়ন বিএনপির আয়োজনে রায়পুর মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মেহেরপুর জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ
মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন, মীর গোলাম ফারুক, ইলিয়াস হোসেন, এ কে এম খাইরুল বাশার, ইনসারুল হক ইনসু, আখের আলি
এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিপন, জেলা জাসাসের সদস্য সচিব এ বাকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম সজল, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল হক লাভলু, জেলা যুবদলের সহ-সভাপতি এস এ খান শিল্টু, সাধারণ সম্পাদক কাওসার আলী, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোরুল ইসলাম, মেহেরপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, পৌরসভা ১ নং ওয়ার্ড সভাপতি মোশিউল আলম দিপু, বিএনপি নেতা নাহিদ সহ আমদহ ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপকল্প বাস্তবায়নের ওপর জোর দেন। তারা বলেন, এই কর্মসূচিগুলো দলকে সাংগঠনিকভাবে আরও সুসংহত ও গতিশীল করতে সহায়তা করবে। বক্তারা তরুণ সমাজকে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং বলেন, তারেক রহমানের নেতৃত্বেই একটি সুশাসিত, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তারা প্রত্যাশা করেন, দলের প্রতিটি পর্যায়ে এই রূপকল্প বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা ও কর্মপদ্ধতি গ্রহণ করা হবে।
আমদহ ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন নির্বাচিত হন।