1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১২:১০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

তিন ফসলী জমি রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছে ভূমি দস্যুরা

রিপন সরকার,বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, মে ৫, ২০২৫,
  • 141 Time View
110

রিপন সরকার,বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফসলি জমির টপসয়েল কাটার ওপর নিষেধাজ্ঞা থাকলেও পরিবেশ আইন অমান্য করে রাতের আঁধারে স্কেভেটর দিয়ে ফসলি জমির টপসয়েল কাটা হচ্ছে। ফলে ধ্বংস হচ্ছে কৃষি জমি। জমিগুলো একের পর এক ডোবানালা ও বদ্ধ জলাশয়ে পরিণত হচ্ছে। এতে যেমন জমির উর্বরতা নষ্ট হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্যও। বিনষ্ট হচ্ছে ফসলি জমি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি  ইউনিয়নের ৪নং ওয়ার্ড সংলগ্ন  ভেলানগরে ও ফরদাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে  ফসলী কৃষিজমিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষি জমি কেটে ডোবায় পরিণত করেছে দুর্বৃত্তরা। এতে আশপাশের জমিও ক্ষতিগ্রস্থ হচ্ছে। রাতের আঁধারে কাটা হচ্ছে এই মাঁটিগুলো। বিভিন্ন জায়গায় এ মাঁটিগুলো বিক্রি করছে বলে খবর পাওয়া যায়।

স্থানীয়রা বলেন, এসব মাঁটি রাতের আঁধারে কেটে বিক্রি করা হচ্ছে। ভেকু ও এস্কেভেটর দিয়ে ফসলি জমির উপরের অংশ ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্থাপনা ভরাট কাজে। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি। তৈরি হয়েছে ডোবা। সেই ডোবা থেকে ডেঙ্গুর উপদ্রব বাড়তে পারে। মাঁটি কাটা বন্ধ না হলে একসময় ওই এলাকা থেকে কৃষি জমি হারিয়ে যাবে বলে মনে করছেন বাসিন্দারা।

ভেলানগর গ্রামের বাছির উদ্দিন, খাজা মিয়া,রহিম মিয়া সহ ১৩ জন আজ বাঞ্ছারামপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়ে – তারা বলেন, একটি জমির বিভিন্ন জায়গা থেকে মাঁটি কাটার ফলে বড় বড় গর্ত ও পুকুর তৈরি হয়েছে। রাতে ট্রাকে করে মাঁটি নিয়ে যাওয়ার ফলে সড়ক নষ্ট হচ্ছে। কখন আমাদের কৃষি জমির মাটি চুরি হয়ে যায় সে আতঙ্কে রয়েছি আমরা।

কৃষি কর্মকর্তারা বলেন, ফসলি জমির উপরিভাগের ১০ থেকে ১২ ইঞ্চির মধ্যে মাটির জৈব উপাদান থাকে। সেই মাটি কাটা হলে জমির জৈব উপাদান চলে যায়। এতে জমির স্থায়ী ক্ষতি হয়। ফসলি জমির মাটি কাঁটা তা বেআইনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, ব্যক্তিগত জমি থেকে মাঁটি কাঁটার অনুমতি নেই। কেউ কেঁটে থাকলে অভিযান পরিচালনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026