হুমায়ুন কবির,স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরাতন পল্টন এলাকার সাব্বির টাওয়ার নামের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছেন। পুরাতন পল্টনের বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে শনিবার (৩ মে) রাত সাড়ে ৮ টায়। রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরও বলেন মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের ঘটনা...
216
হুমায়ুন কবির,স্টাফ রিপোর্টার:
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
রাজধানীর পুরাতন পল্টন এলাকার সাব্বির টাওয়ার নামের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছেন।
পুরাতন পল্টনের বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে শনিবার (৩ মে) রাত সাড়ে ৮ টায়। রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরও বলেন মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।