1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ২:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে মহিলা নেত্রীকে মারপিট, কমিটি বিলুপ্ত

মো: রবিউল হোসেন খান,খুলনা ব্যুরো :
  • Update Time : শনিবার, মে ৩, ২০২৫,
  • 123 Time View
88

মো: রবিউল হোসেন খান,খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনা মহানগর বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করেছেন সংগঠনের অন্য অংশের কর্মীরা। শুক্রবার ২ রা মে বিকালে এ ঘটনা ঘটে।

হামলাকারী মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজার অনুসারী বলে তিনি অভিযোগ করেছেন। ভুক্তভোগী আরিফা আশরাফি চুমকি অভিযোগ করে বলেন, বিকালে দলীয় কার্যালয়ে মহানগর কমিটির প্রস্তুতির সভা ছিল। সভার একপর্যায়ে তিনি কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছিলেন। এসময় আজিজা খানম এলিজার অনুসারী হিসেবে পরিচিত শারমিন মুন্নী জাহান, পুতুল, কাকলি,মদিনা, রেশমি ও সালমা তাকে ধাওয়া করেন।

বিষয়টি তিনি মহানগর বিএনপি সভাপতি এস এম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং মহিলা দলের কেন্দ্রীয় নেতৃদের জানিয়েছেন। তবে মহিলা দলের সভানেত্রী আফরোজা খানম এলিজা বলেন, দলীয় কার্যালয়ে কিছু হয়নি। কি হয়েছে, তাও আমি জানিনা। শুনেছি চুমকি অন্যদের গালাগাল করেছিল, তারা কিছু একটা করেছে। এদিকে খুলনা মহানগর বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিটের ঘটনায় খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

আজ ৩ মে মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। আজ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর খুলনা মহানগর কমিটি গঠন করা হবে। এর আগে শুক্রবার বিকালে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করে মহিলা দলের অন্য অংশের কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026