1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:৩৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাগেরহাটের মংলায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা লুটপাট

সজিব শিকদার, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শনিবার, মে ৩, ২০২৫,
  • 171 Time View
203

সজিব শিকদার, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাগেরহাটের মোংলায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা ও প্রতিষ্ঠান লুটের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ নুর ইসলাম বাবুল জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দাঙ্গাবাজ, মাদক সেবনকারী ও দুর্ধর্ষ সন্ত্রাসী মোংলা উপজেলা পরিষদ এর পিছনে সত্তার লেন এর মোঃ হাবিব এর ছেলে মোঃ রবিউল (৩৫), মোঃ শফিকুল (৩০), রাতারাতি কলোনীর মোঃ আব্দুল খলিল এর ছেলে মোঃ সজল (২৮), কবরস্থান রোডের আবুল কালাম এর ছেলে মোঃ ইব্রাহিম বাবুচি (৩০) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন কিছুদিন পুর্বে পাঁচ লাখ টাকা চাঁদাদাবী করে। তাদের দাবীকৃত চাঁদা না দেয়ায় গত সন্ধ্যা সারে ৬টার দিকে মোংলা পোর্ট পৌরসভার ০৫নং ওয়ার্ডের মামার ঘাট এলাকার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আখি এন্টারপ্রাইজ এর ভিতরে অফিস রুমে ধারালো রামদা, চাপাতী, চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত এলোপাথাড়ি মারপিট শুরু করে। ধারালো চাইজিন কুড়াল দিয়ে খুন করার জন্য মাখার মাঝ খানে কোপ দিয়ে গুরুত্বর হাঁড় কাটা রক্তাক্ত জখম করে ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে লুটপাট ও তান্ডব চালায়।

এসময়ে ব্যবসায়ীর প্যান্টের পকেটে থাকা নগদ এক লক্ষ বিশ হাজার দুইশ টদুইশ টাকা নিয়ে নেয় এবং আগামী ৭ দিনের ভিতরে চাঁদার বাকি টাকা না দিলে খুন করিয়া লাশ মোংলা পশুর নদীতে ফেলে দিবে বলে প্রকাশ্যে হুমকি দেয় বলে ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ নুর ইসলাম বাবুল রাতে মোংলা থানায় লিখিত অভিযোগ করেন।

ওই চক্রটি বিগত আওয়ামী সরকারের আমলে বীরদর্পে চাঁদাবাজী, লুটপাট,সন্ত্রাসী কর্মকান্ড চালালেও এখনো আবার বিএনপির পরিচয় দিয়ে ওই অপরাধ চালিয়ে যাচ্ছে। এতে জনমনে আতংক তৈরী হচ্ছে।মোংলা বন্দরকেন্দ্রীক ওই অপরাধী চক্রকে তুষ্ঠ না করে ব্যবসা পরিচালনা অনেকটা কস্টসাধ্য হওয়ায় প্রশাসনের সহযোগীতা চেয়েছেন ব্যবসায়ী সমাজ ও স্থানীয়রা।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো.আনিসুর রহমান বলেন,ভুক্তভোগী ব্যবসায়ীর কাছথেকে অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। মোলা থানা এলাকা অপরাধমুক্ত রাখতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান থানা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026