1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ২:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় শ্রীমঙ্গলে মানববন্ধন

মোঃ আবদল মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : বৃহস্পতিবার, মে ১, ২০২৫,
  • 150 Time View
100

মোঃ আবদল মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩০ মে) বেলা ২টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলা শ্রীমঙ্গলের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মহসিন মিয়া মধু।

বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার প্রতিনিধি লেখক কলামিস্ট এহসান বিন মুজাহির, সাংবাদিক লেখক সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।

আমার দেশ শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েলের সভাপতিত্বে ও ছাত্র মজলিস নেতা মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম ও রকিব প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, দৈনিক মানবজমিনের শ্রীমঙ্গল প্রতিনিধি জামাল মিয়া, দৈনিক ভোরের ডাক শ্রীমঙ্গল প্রতিনিধি আমজাদ হোসেন বাচ্চু, দৈনিক নতুন দিন শ্রীমঙ্গল প্রতিনিধি অরবিন্দু দেব, সাংবাদিক মিজানুর রহমান আলম, দৈনিক অবজারভার কমলগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন শুভ, সংবাদ সারা বেলার কমলগঞ্জ প্রতিনিধি জাহিদ আহমেদ, সাংবাদিক ইমরান হোসেন, মানব কণ্ঠ শ্রীমঙ্গল প্রতিনিধি আল আমিন, প্রতিদিনের সংবাদ শ্রীমঙ্গল প্রতিনিধির আব্দুস শুক্কুর, দৈনিক আনন্দবাজার শ্রীমঙ্গল প্রতিনিধি মুসলিম চৌধুরী, দৈনিক দেশের কন্ঠ শ্রীমঙ্গল প্রতিনিধি শেখ জসিম, দৈনিক ভোরের দর্পণ শ্রীমঙ্গল প্রতিনিধি শাহজাহান আহমেদ, রূপালী বাংলাদেশ শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ কাউসার আহমেদ, দৈনিক সময়ের আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইসলাম শামীম, দৈনিক যায়যায় কাল শ্রীমঙ্গল প্রতিনিধি আলমগীর হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী লুৎফর রহমান লোকমান, রতন মালাকার, সাংবাদিক বাপ্পি দেব, স্মরণ সিং, জয়নাল আবেদীন বাদশা প্রমূখ।

বক্তারা বলেন, আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের নানা অপকর্মের চিত্র তুলে ধরায় আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। এ মামলা অবিলম্বে প্রত্যাহারসহ আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিচারের দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026