1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ২:২৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নারায়ণগঞ্জে শ্রমিক দিবসে রিকশাচালকদের পাশে ‘বসুন্ধরা শুভসংঘ’

মোঃ ওয়াকিল আহমেদ, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : বৃহস্পতিবার, মে ১, ২০২৫,
  • 196 Time View
270

মোঃ ওয়াকিল আহমেদ, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নারায়ণগঞ্জ: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তীব্র তাপদাহ মোকাবিলায় নারায়ণগঞ্জ শহরের রিকশাচালকদের মাঝে গামছা ও টুপি বিতরণ করেছে ‘বসুন্ধরা শুভসংঘ’-এর জেলা শাখার সদস্যরা।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে শহরের মিশনপাড়া এলাকায় শতাধিক রিকশাচালকের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এসব সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত রিকশা শ্রমিকরা জানান, বসুন্ধরা গ্রুপের কারণে অনেক মানুষের উপকার হচ্ছে। এজন্য আমরা তাদের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করি।

তীব্র রোদের কারণে এতদিন রিকশা চালাতে অনেক কষ্ট হতো। এসব গামছা ও টুপি পেয়ে আমরা খুব খুশি।

বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, শ্রমিক দিবস উপলক্ষে আমরা রিকশাচালকদের মাঝে গামছা ও ক্যাপ বিতরণ করে তাদের একটু স্বস্তির ব্যবস্থা করেছি। আগামীতে আরও বড় পরিসরে এই কার্যক্রম করার ইচ্ছা রয়েছে।

জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এম.এস.এ মনির বলেন, রিকশাচালকরা তীব্র রোদে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা নির্বাহ করেন। আমাদের এই উদ্যোগের ফলে তাদের কষ্ট যদি কিছুটা লাঘব হয়, তাহলেই আমরা মনে করবো এই কার্যক্রম সফল।

এসময় বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শরীফ সুমন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু, সহ-সভাপতি কামাল হোসেন কালিম, যুগ্ম সম্পাদক দীপ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মেহেদী মঞ্জুর বকুল, প্রচার সম্পাদক রাসেল চৌধুরী, তথ্য বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনজুর আহমেদ আকাশ, সাংবাদিক মেহেদী হাসান সজীব, নাহিন মুজতবা সোহান ও ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম সানু উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026