1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ২:৪১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আমরা শ্রমিক বান্ধব একটি সরকার চাই  মাসুদ সাঈদী

শাহিন ফকির :
  • Update Time : বৃহস্পতিবার, মে ১, ২০২৫,
  • 143 Time View
115

শাহিন ফকির :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান, পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জননেতা মাসুদ সাঈদী বলেছেন, শ্রমিকরা দেশের অন্যতম চালিকা শক্তি। কিন্তু, নানাভাবেই তারা নিগ্রহ ও বৈষম্যের শিকার। যার ফলে, বেশিরভাগ ক্ষেত্রেই মালিকরা লাভবান হলেও শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। শ্রমিকদের একটা মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ দিতে হবে। যেখানে সে প্রতিযোগিতামূলক বাজারে শ্রমের উপযুক্ত মূল্য পাবে। যে মূল্য দিয়ে সে পরিবারের বাকি সদস্যদের নিয়ে শোভন জীবনযাপন করতে পারবে। তাতে যেন খাওয়া-পড়ার পাশাপাশি শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা থাকে। তাকে কর্মস্থলে নিরাপদ পরিবেশ দিতে হবে। সেখানে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিতে হবে। তাকে পেশাগত সমস্যা বলার জন্য মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। এই লক্ষ্য পূরণে আমরা সরকারের সঠিক ভূমিকা দেখতে চাই। এ লক্ষ্যে আমরা শ্রমিক বান্ধব আল্লাহভীরু একটি সরকার চাই।

তিনি বলেন, অনেক শিল্প কল-কারখানায় শ্রমিকরা এতো কম বেতন পান, যা দিয়ে দিন চলে না। যার ফলে তাদের ওভারটাইম করতে হয়। আবার অনেক জায়গায় ওভারটাইমের টাকাও সঠিকভাবে দেওয়া হয়না। এটি অমানবিক। আমরা শ্রমিকদের এই অমানবিক জীবনের অবসান চাই।

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়েজিত বর্ণ্যাঢ্য র‍্যালী পূর্বক শ্রমিক সমাবেশে পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাসুদ সাঈদী এসব কথা বলেন।

শ্রমিক সমাবেশে মাসুদ সাঈদী আরো বলেন, শ্রমিক-মালিক এক হয়ে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টাতেই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও শোষন বৈষম্যহীন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখতে হবে।

শ্রমিক কল্যান ফেডারেশনের পিরোজপুর জেলা শাখার সভাপতি সভাপতি মোঃ সিদ্দকুল ইসলামের সভাপতিত্বে এবং আল আমিন শেখ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাসুদ সাঈদী, সাবেক জেলা সভাপতি মোহাম্মদ জহিরুল হক, জেলা উপদেষ্টা আব্দুর রাজ্জাক শেখ, পৌর উপদেষ্টা ইসাহাক আলি খান, পিরোজপুর সদর উপজেলার উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026