মোঃ নাজিম মিয়া মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলা শাখার আমার দেশ পাঠকমেলার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, পাঠক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, এ ধরনের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেশের মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে। তারা আরও বলেন, মাহমুদুর রহমান ও আমার দেশ পত্রিকার বিরুদ্ধে এ মামলাটি মূলত সাংবাদিক সমাজকে ভয়ভীতি প্রদর্শনের একটি অপচেষ্টা। বক্তারা মামলাটি...
148
মোঃ নাজিম মিয়া
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলা শাখার আমার দেশ পাঠকমেলার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, পাঠক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, এ ধরনের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেশের মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে।
তারা আরও বলেন, মাহমুদুর রহমান ও আমার দেশ পত্রিকার বিরুদ্ধে এ মামলাটি মূলত সাংবাদিক সমাজকে ভয়ভীতি প্রদর্শনের একটি অপচেষ্টা। বক্তারা মামলাটি প্রত্যাহারের পাশাপাশি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।