1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ২:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের কোন সংস্কারই সম্ভব নয়

মোঃ নুরে আলম, জেলা প্রতিনিধি।
  • Update Time : বুধবার, এপ্রিল ৩০, ২০২৫,
  • 184 Time View
292

মোঃ নুরে আলম, জেলা প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের প্রয়োজনে কোন সংস্কারই সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বুধবার ( ৩০ এপ্রিল) বরিশাল নগরীর গির্জামহল্লা থেকে শুরু করে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি। এসময় রহমাতুল্লাহ বলেন, একটি দেশের রাষ্ট্রকাঠামো মেরামতে নির্বাচিত সরকার প্রয়োজন। অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে সকল দিক থেকে দুর্বল হতে থাকে। নির্বাচিত সরকার খুব দ্রুত প্রয়োজন। নির্বাচিত সরকারের অধীনেই বাস্তবমুখী নির্বাচন সম্ভব। নির্বাচিত সরকার না থাকলে এ সংস্কারগুলো শুধু কাগুজে কলমেই থেকে যাবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার করার দায়িত্ব সংবিধানে দেয়া নেই। সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন দেওয়া ও রুটিন মাফিক কাজ করা ।

রহমাতুল্লাহ বলেন, বাংলাদেশকে যারা পিছিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে চপেটাঘাত হিসেবে এই ৩১ দফা তুলে দিয়েছি। জনগণ সেটিকে গ্রহণ করে নিয়েছে। তারা মনে করছে, ৩১ দফার আলোকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। দেশের অর্থনীতি, স্বাস্থ্য সমস্যা, বেকারত্ব, শিক্ষাখাতসহ সব সমস্যা নিরসনে ৩১ দফা মাইলফলক হিসেবে কাজ করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি’র সদস্য জাহিদুর রহমান রিপন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তারিক সুলাইমান, স্বাধীনতা ফোরাম, নগরের সদস্য সচিব নাজমুস সাকিব, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, নাসির হোসেন,  কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ,  নগর ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম উজ্জ্বল,  সদস্য আলামিন হোসেন  সদর উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, বিএম কলেজ ছাত্রদল নেতা কবর মুবীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- দপ্তর সম্পাদক সগীর হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026