1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৩:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সুন্দরবনে অস্ত্র সহ ডাকাত আনারুল বাহিনীর সদস্য আটক

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • Update Time : সোমবার, এপ্রিল ২৮, ২০২৫,
  • 147 Time View
122

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র সহ ডাকাত আনারুল বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। আজ ২৮ এপ্রিল সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কামান্ডার সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দেওয়ানি এলাকায় দুর্ধর্ষ ডাকত দল আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলা এবং আউট পোস্ট নলিয়ানের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ সহ দুর্ধর্ষ ডাকাত আনারুল বাহিনীর সদস্য মো: বিল্লাল হোসেন (৩৩) কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা্যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন যাবৎ সুন্দরবনে ডাকাতি কার্যক্রমের সাথে জড়িত থাকার পাশাপাশি ডাকাত আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করে আসছে। আটককৃত মো: বেল্লাল হোসেন কয়রা থানার বাসিন্দা। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকুলীয় নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘন্টা ব্যাপি টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026