1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৩:২৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ইজিবাইকসহ দুজন গ্রেফতার

বিশেষ প্রতিবেদন 
  • Update Time : সোমবার, এপ্রিল ২৮, ২০২৫,
  • 222 Time View
192

বিশেষ প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযানে ছিনতাই হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে এবং ঘটনায় জড়িত দুইজন আসামিকে গ্রেফতার করেছে। ভিকটিম মোঃ শরিফ (২৫), পিতা- মৃত ইয়াসিন মন্ডল, সাং- সাতগাড়ী, থানা ও জেলা- চুয়াডাঙ্গা, পেশায় ভাড়ায় ইজিবাইক চালক। গত ২৪ এপ্রিল ২০২৫ ইং তারিখ সকাল ৯টার দিকে মোঃ আঃ কাদের (৫৯), পিতা- মোঃ সুজু মিয়া, সাং- ফার্মপাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গার ১টি ইজিবাইক ভাড়া নেন শরিফ। একই দিন রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন একাডেমী মোড় থেকে আলমডাঙ্গা থানাধীন রংপুর গ্রামে যাওয়ার জন্য তিনজন ব্যক্তি শরিফের ইজিবাইকে ওঠেন। রংপুর টু মাজহাদ গ্রামের মাঠের পাকা রাস্তায় পৌঁছালে তারা শরিফকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের লিখিত অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানায় মামলা নং- ৪২, তারিখ- ২৭/০৪/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৯২ পেনাল কোড রুজু করা হয়। মামলা রুজুর পরপরই আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী শামসুল আলম ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধারসহ দুই আসামি — ১. মোঃ বিকাশ (২১), পিতা- মোঃ শিপন মেম্বার, সাং- রংপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা এবং ২. মোঃ আজিজুর রহমান টুটুল (৪০), পিতা- মৃত রিয়াজতুল্লাহ, সাং- কালাইডাঙ্গা, থানা ও জেলা- মেহেরপুর কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026