1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৩:৩৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঝিনাইদহে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানের গণসমাবেশ অনুষ্ঠিত

জুবায়ের রহমান ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, এপ্রিল ২৭, ২০২৫,
  • 200 Time View
272

জুবায়ের রহমান ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, দেশে বারবার গণঅভ্যুত্থান ঘটেছে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। হাজারো শহিদের রক্তের দাগ এখনও শুকায়নি। জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান আমাদের স্মরণে রাখতে হবে। ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। তারা ফিরলে আবার গণহত্যা চালাবে। কিন্তু জনগণ আর তাদের সে সুযোগ দেবে না। তাই, নির্বাচনের আগে অবশ্যই রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং আওয়ামী লীগ ও অতীত গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নির্যাতন, খুন, গুম থাকবে না। আমরা চাই নতুন নেতৃত্ব, যার থাকবে স্বচ্ছ ও কল্যাণকর ভাবমূর্তি। দেশের মানুষ চাঁদাবাজ, ভূমিদস্যু ও দুর্নীতিবাজদের আর রাজনৈতিক নেতৃত্বে দেখতে চায় না।

তিনি আরও বলেন, সরকারের সুবিধাভোগী একটি গোষ্ঠী এখন আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। দেশের মানুষ এ অপচেষ্টা মেনে নেবে না। ফ্যাসিবাদী আওয়ামী নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদীদের কোনো জায়গা দেওয়া হবে না।

নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। সবাইকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে এই অপশক্তিরা আর কখনও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে যত ধোঁয়াশা তৈরি করা হবে, যত বিলম্ব হবে, দেশে ততই অস্থিরতা বাড়বে। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচন নিয়ে টালবাহানা জাতি মেনে নেবে না।

গণসমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সুমন কবির, সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মিল্টন, জেলা পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি মো. রাসেল আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. রকিবুল ইসলাম এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবদুল্লাহ আল মামুন।

সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের হরিণাকুণ্ডু উপজেলা শাখার আহ্বায়ক আমর বিন মারুফ এবং সভা পরিচালনা করেন পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক মকলেছুর রহমান (টোকন মিয়া)।

সমাবেশ শেষে রাশেদ খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যাতে গণঅধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে বিকেল ৩টায় ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে হরিণাকুণ্ডু পৌঁছান রাশেদ খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026