1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৪:০২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শ্রীমঙ্গলে জমি বিরোধে বৃদ্ধকে কুপিয়ে আ হ ত, সদর হাসপাতালে চিকিৎসাধীন

মোঃ নাজিম মিয়া মৌলভীবাজার 
  • Update Time : রবিবার, এপ্রিল ২৭, ২০২৫,
  • 156 Time View
127

মোঃ নাজিম মিয়া মৌলভীবাজার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের মতিগঞ্জ গ্রামে জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আজ দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম নুরুজ মিয়া (৬০)। তিনি পেশায় একজন কৃষক। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের জমি নিয়ে বিরোধের জেরে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও চাপাতি দিয়ে নুরুজ মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাঁর মাথায় ও পায়ে গুরুতর জখম হয়।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে নুরুজ মিয়াকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রেফার করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিন মিয়া জানান, আহত নুরুজ মিয়ার মাথায় সাতটি ও বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে চারটি সেলাই লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন এবং তাঁকে তিন থেকে চার দিন অবজারভেশনে রাখা হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কারা হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। স্থানীয়রা বলছেন, পুরনো জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলা ঘটে থাকতে পারে। তবে হামলাকারীদের নাম-পরিচয় জানাতে কেউই রাজি হননি।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026