1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৩:৫৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পাবনার  সামগ্রিক উন্নয়ন  করে উন্নত জেলা শহরে রূপান্তরিত করার চেষ্টা করব প্রিন্সিপাল ইকবাল হুসাইন 

আব্দুল্লাহ আল মোমিন 
  • Update Time : রবিবার, এপ্রিল ২৭, ২০২৫,
  • 169 Time View
151

আব্দুল্লাহ আল মোমিন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াত মনোনীত পাবনা-৫ আসনের এমপি প্রার্থী বলেছেন, পাবনার সামগ্রিক উন্নয়ন করে উন্নত জেলা শহরে রূপান্তরিত করার চেষ্টা করব।  তিনি গতকাল শনিবার ( ২৫ এপ্রিল) পাবনা শহরের মুজাহিদ ক্লাব মোড়ে পাবনা পৌর জামায়াত কর্তৃক  আয়োজিত গণসংযোগ পক্ষ  উপলক্ষে দাওয়াতি সভায়   প্রধান অতিথির বক্তৃতা কালে এ কথা বলেন।   পৌর জামায়াতের ৫ নং ওয়ার্ডের সভাপতি চাঁদ আলী সঞ্চালনায় ও  ৭ নং ওয়ার্ড জামায়াতের আমির অধ্যাপক আব্দুল্লাহ’র সভাপতিত্বের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান,  অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, পাবনা পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা পৌর   জামায়াতের সাবেক আমির অধ্যাপক রাকিব উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ একরামুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদের পাবনা জেলা সেক্রেটারি ডাক্তার এম এ  সাত্তার, জামায়াত নেতা নূর উল ইসলাম উজ্জ্বল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পাবনা পৌর শাখার  ৮ নং ওয়ার্ডের আমির মাওলানা আব্দুস সামাদ।

প্রধান অতিথি প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, আমি পাবনার সন্তান পাবনার উন্নয়নে কাজ করবো আপনাদের সাথে, আপনাদের সহযোগিতা প্রয়োজন। স্থানীয় সমাজসেবকদের নাম উল্লেখ করে বলেন, তারা পাবনার উন্নয়নে কাজ করেছেন, বিশেষ করে সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানের কথা উল্লেখ করে বলেন, তিনি পাবনার ব্যাপক উন্নয়ন সাধন করেছেন তার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা কাজ করে যাচ্ছি। গতকাল শনিবার ( ২৫ এপ্রিল) পাবনা শহরের মুজাহিদ ক্লাব মোড়ে পাবনা পৌর জামায়াত কর্তৃক আয়োজিত গণসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে এ কথা বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026