1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| ভোর ৫:০৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঈদগাহ থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধার

মনজুর আলম স্টাপ রিপোর্ট
  • Update Time : শনিবার, এপ্রিল ১২, ২০২৫,
  • 177 Time View
126

মনজুর আলম স্টাপ রিপোর্ট

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের ঈদগাঁও থানা থেকে লুট করা অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) ভোররাত ২টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম গজালিয়া ব্রিজের নীচ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মছিউর রহমান বলেন, ইসলামাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য নাঈমুল ইসলামের দেয়া তথ্যের ভিত্তিতে উপরোক্ত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসব অস্ত্রের মধ্যে রয়েছে ১ টি দুনলা বন্দুক, ১টি হেলার, ১টি গ্যাস মাস্ক, ২টি গামবুট, ১টি রেলিংপাইপ, ১টি লেগগার্ড ও অস্ত্রের ২ টি সিনিং।

এলাকাবাসী বলেন, জুলাই বিপ্লবের শেষদিনে গত ৫ আগস্ট পুলিশের গুলিতে ঈদগাঁও থানার সামনে অসংখ্য বিক্ষোভকারী আহত হন। এরপর বিক্ষুব্ধ জনতা থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। একপর্যায়ে নুরুল মোস্তফা নামে এক বিক্ষোভকারী নিহত হন।
এ ঘটনার পর অজ্ঞাতনামা ৪ হাজার জনকে আসামী করে মামলা করে পুলিশ।

এদিকে ৯ নং ওয়ার্ডে ফেলে রাখা পরিত্যক্ত অস্ত্রের খবর ৮ নং ওয়ার্ডের মেম্বার নাঈমুল ইসলাম কিভাবে জানলেন এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

ওসি মোঃ মছিউর রহমান আরো বলেন, উপরোক্ত মামলার আলামত হিসাবে অস্ত্রগুলো জব্দ করা হয়েছে ও জব্দকৃত অস্ত্র কারা ফেলে গেছে এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026