1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| ভোর ৫:১৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, এপ্রিল ১২, ২০২৫,
  • 160 Time View
128

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০টি বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে৷ এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের৷  শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, সফল গ্রামের আব্দুর রক, আব্দুল শফিক, আব্দুল জলিল, আব্দুল মমিন, আবুল লেইস, ছয়ফুল মিয়া,

আবুল হাসনাত, আব্দুল বাছিত ও আব্দুল জাহির আব্দুল তাহির। দোকানসহ বসতঘরগুলো আগুনে ভস্মীভূত হওয়ায় পরিবারগুলো এখন নি:স্ব।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২ টার দিকে সলফ গ্রামের একটি রান্নাঘর থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত। পড়ে আগুনের তীব্রতায় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তের মধ্যে ১টি মুদি দোকান, ১০টি বসতঘর, আসবাবপত্র, নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে৷

ভুক্তভোগীরা বলেন, আগুনে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আসবাবপত্র আর মূল্যবান সব জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেল কিছুই করতে পারলাম না৷ এখন আমরা নি:স্ব৷

এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মনোতোষ মল্লিক বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি৷ তবে আগুনের তীব্রতা বেশি থাকায় সবকিছু ভস্মীভূত হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। তিনি বলেন, আমরা ইতিমধ্যে ভুক্তভোগী পরিবারগুলোকে সহায়তা পাঠিয়েছি৷ আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026