1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| ভোর ৫:২৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নাটোরেরে গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধুকে কুপিয়ে জখম, আসামী পালাতক

আল মামুন নাটোর জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫,
  • 234 Time View
292

আল মামুন নাটোর জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী জাকারিয়া হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০এপ্রিল) বিকেল ৪ টার সময় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ও ভুক্তভোগী প্রতিবেশী হলেও জাকারিয়া শাশুরবাড়ি ঘরজামাই থাকেন। তিনি বিয়াঘাট গ্রামের আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা সোলেমান আলী ওই নারীর বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার বিকেল দুই সন্তানের জননী ওই গৃহবধু বাড়ির পাশের মাঠের একটি পুকুরে হাঁসের খাদ্য শামুক সংগ্রহে যান। জাকারিয়া ওই পুকুরের পাশের ভুট্টাক্ষেত থেকে ঘাস সংগ্রহ করছিলেন। এমন সময় বৃষ্টি শুরু হলে নির্জন সময়ে ওই গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা চালান। ওই নারী বাধা ও নিজেকে রক্ষার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে জাকারিয়ার হাতে থাকা কাঁচি(ফসল কাটার দেশীয় যন্ত্র) দিয়ে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান,ওই নারী রক্তাক্ত ও কর্দমাক্ত শরীর নিয়ে তার মাঠের পাশের বাড়ির উঠানে এসে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তিনিসহ স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গুরুদাস পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান,ওই নারীর গলায়, কানের নিচে, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ভুট্টাক্ষেতে ধস্তাধস্তির আলামত ও রক্তের চিহ্ন রয়েছে। অভিযুক্ত পলাতক যুবক জাকারিয়ার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন তারা।
অভিযুক্ত জাকারিয়ার শশুর জব্বার আলী জানান, তার জামাই বিয়ের পর থেকে তার বাড়িতে ঘরজামাই থাকেন। নিকর্মা ও বুদ্ধি প্রতিবন্ধি প্রকৃতির জামাই জাকারিয়া বিকালে ছাগলের জন্য ঘাস সংগ্রহের জন্য মাঠে গিয়ে আর বাসায় ফেরেনি। তারাও লোকমুখে ওই ঘটনার কথা শুনেছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে গ্রেফতারে পুলিশি অভিযান চলমান আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026