1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৬:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জমিজমা নিয়ে বিরোধ গুলিতে ১ জন নিহত

বিশেষ প্রতিবেদক,
  • Update Time : বুধবার, এপ্রিল ৯, ২০২৫,
  • 165 Time View
124

বিশেষ প্রতিবেদক,

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের মহেশখালীতে গুলি করে আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে খুন করা হয়েছে। তাঁর পরিবারের স্বজনেরা জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁকে গুলি করেছেন। গতকাল মঙ্গলবার রাত ২.৩০ মিনিটের দিকে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন হলেন মোহাম্মদ শাহ ঘোনা এলাকারই বাসিন্দা। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম বলেন, প্রতিবেশী মোহাম্মদ হোসেনের সঙ্গে ৩০ একর জায়গা নিয়ে তাঁদের বিরোধ রয়েছে। ১৬ বছর ধরে এসব জায়গা মোহাম্মদ হোসেনের দখলে। সম্প্রতি স্থানীয় সালিসের মাধ্যমে তিন একর জমি আমার বাবা আবুল হোসেন ফিরে পেয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন আমার বাবাকে খুন করেছেন।
সাইফুল ইসলাম বলেন, ‘প্রথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আমার বাবাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়। এতে সফল না হওয়ার পর বাড়ির সামনে গুলি করে আমার বাবাকে খুন করা হয়েছে।’
বদরখালী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক রাকিবুল হোছাইন বলেন, গুলিতে আবুল হোসেনের নাড়িভুঁড়ি বের হয়ে গিয়েছিল, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
খুনের অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন এবং তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে। জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইছার হামিদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আবুল হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026