1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৬:৫৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মহেশখালীতে দেশীয় অস্ত্র, গোলাবারুদসহ ২ ডাকাত আটক

মনজুর আলম স্টাপ রিপোর্ট
  • Update Time : সোমবার, এপ্রিল ৭, ২০২৫,
  • 170 Time View
137

মনজুর আলম স্টাপ রিপোর্ট

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে ০৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ টি দেশীয় অস্ত্র, ০১ রাউন্ড তাজা গোলা, ০২ টি ফাঁকা কার্তুজসহ ০২ জন কুখ্যাত ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার ০৭ এপ্রিল ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট পাড়া এলাকার সাধারণ জনগণের উপর একদল কুখ্যাত ডাকাত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংস সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিলো বলে জানা যায়। স্থানীয় লোকজন কোস্ট গার্ডের শরণাপন্ন হলে উক্ত এলাকায় কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাত দলের সক্রিয় সদস্যরা মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড ধলঘাট পাড়া এলাকায় একটি বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অদ্য ০৭ এপ্রিল ২০২৫ তারিখ সোমবার মধ্যরাত ০১৪০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুর্ধর্ষ ডাকাতদলের ০২ জন সক্রিয় সদস্যকে ০৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০১ রাউন্ড তাজা কার্তুজ, ০২ রাউন্ড ফাঁকা কেইস, ০১ টি অস্ত্রের ক্লিনিং রড ও ০২ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃত ডাকাত মোঃ আঃ রহিম (২৪) ও আঃ খালেক (৪৪) দুজনেই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026