1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৫:৪০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বিমসটেকের সম্মেলনে ড. ইউনূসের সফর সঙ্গী সুনামগঞ্জের রুদ্র মিজান 

মো:সোহাগ মিয়া দিরাই প্রতিনিধি                               
  • Update Time : শুক্রবার, মার্চ ২৮, ২০২৫,
  • 157 Time View
138

মো:সোহাগ মিয়া দিরাই প্রতিনিধি                               বিমসটেকের শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অন্যান্যদের মধ্যে অংশ নিচ্ছেন সুনামগঞ্জের কৃতী সন্তান রুদ্র মিজান। এর আগে ২০২৩ সালে সাংবাদিক মিজান দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৮ ও অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ইন্টারন্যাশনাল এইডস কনফারেন্সে অংশ নেন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজধানী ঢাকার বাসিন্দা রুদ্র মিজান সুনামগঞ্জের দিরাইয়ের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পুত্র ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সম্পাদক। তিনি বর্তমানে শীর্ষ স্থানীয় গণমাধ্যম দ্য নিউজ এর নির্বাহী সম্পাদক।

এর আগে দৈনিক মানবজমিনের ক্রাইম চিফ, এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশের ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

এবারের বিমসটেকের শীর্ষ সম্মেলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২ বছরের জন্য বিমসটেকের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেকের শীর্ষ সম্মেলন থেকে এ ঘোষণা আসবে। এ উপলক্ষ্যে ২ এপ্রিল ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাংবাদিক নেতা রুদ্র মিজান৷

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন জানান, এ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আগামী ৩ এপ্রিল ব্যাংককে পৌঁছাবেন। সম্মেলনে বাংলাদেশ আগামী ২ বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করবে।

তিনি বলেন, এবারের সম্মেলন নতুন বাংলাদেশের জন্য বিমসটেকের মধ্য দিয়ে আঞ্চলিক অঙ্গনে নতুন পদচারণা।

পররাষ্ট্রসচিব বলেন, প্রধান উপদেষ্টা আগামী ৪ এপ্রিল বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন শেষে ওইদিন দেশের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

পররাষ্ট্রসচিব জানান, প্রধান উপদেষ্টা ওই ফোরামে বক্তব্য দেবেন। আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেক সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা বিমসটেক অঞ্চলের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নসহ এই অঞ্চলকে আর্থ-সামাজিকভাবে আরও উন্নত, টেকসই ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026