1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মির্জাগঞ্জ উপজেলায় শিক্ষক- কর্মচারী এসোসিয়েশন”এর আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল

মোঃ মাসুম বিল্লাহ, ‎প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, মার্চ ২৮, ২০২৫,
  • 114 Time View
82

মোঃ মাসুম বিল্লাহ, ‎প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

“মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক – কর্মচারী এসোসিয়েশন” এর আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল চারটায় মির্জাগঞ্জ বহুমুখী সমবায় সমিতির ভবনের চারতলায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষক-কর্মচারীর ব্যানারের আয়োজনে সহকারী শিক্ষক মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। নব গঠিত কমিটিতে মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক(বাংলা) মো: আ: মন্নান লোটাসকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এ সময়ে সুবিদখালী সরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো: আবদুল হালিমকে সভাপতি, ভাজনা কদমতলা নূরিয়া আলিম মাদরাসার ইংরেজি প্রভাষক মো. মাহাবুবুর রহমান টুকুকে সাধারণ সম্পাদক ও ছৈলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. উজ্জ্বল খাঁনকে সাংগঠনিক সম্পাদক করে ১৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।‎ নবগঠিত এই শিক্ষক-কর্মচারী সংগঠনের আত্মপ্রকাশ করায় শিক্ষক সমাজের সক্রিয় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংগঠনের‎ মূল উদ্দেশ্য হচ্ছে- উপজেলার শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে তাদের অধিকার সুরক্ষা এবং শিক্ষকদের কল্যাণে কাজ করা। এছাড়াও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায়ী সংর্বধনা, উপজেলার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, দুর্যোগকালীন সময়ে দু:স্থদের পাশে দাঁড়ানোসহ সামাজিক কাজে শিক্ষকদের আংশগ্রহনের নিশ্চিত করাই এ সংগঠনের উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026