1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:৩৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পদ্মা সেতুতে ১২ ঘন্টায় ১ কোটি ৪৬ লাখ টাকা টোল আদায় 

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫,
  • 139 Time View
106

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ হোসাইন হাওলাদার – ঈদের ছুটি এখনো শুরু না হলেও কর্মব্যস্ত নগরী রাজধানী ছেড়ে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়। আর তাই পদ্মা সেতুতে বেড়েছে টোল আদায়ও। বুধবার রাত ১২ টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘন্টায় সেতুতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ২০০ টাকা। এ সময় মোট ১১হাজার ৫শত ১০ টি পরিবহন পদ্মা সেতু হয়ে পারাপারহয়েছে এর সধ্যে মাওয়া প্রান্ত হয়ে পদ্মা সেতু পারি দিয়েছে ৭ হাজার ১ শত ৭৫টি যানবাহন। জাজিরা প্রান্ত দিয়ে একই সময়ে ৪ হাজার ৩ শত ৩৫টিপরিবহন পদ্মা সেতু পাড়ি দিয়েছে। পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদবিষয়টি নিশ্চিত করছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর থেকে বেলা বাড়ারসাথে সাথে কিছুটা চাপ বৃদ্ধি পেলেও সেতু এলাকা ও হাইওয়েতে নেই কোন ভোগান্তি।এতে উৎসবের আমেজ ও স্বস্তির হাসি ফুটেছে যাত্রীদের মুখে।

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তেরটোল প্লাজা এলাকায় ৭টি বুথে আদায় করা হচ্ছে যানবাহনের টোল। তবে মোটরসাইকেলের জন্যবরাবরের মতোই এবারও রয়েছে আলাদা ভাবে টোল নেয়ার ব্যবস্থা।সেতু কর্তৃপক্ষ বলছে, আগামীকাল শুক্রবার থেকেআনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শুরু হলে যানবাহনের চাপ বৃদ্ধি পাবে সেতুতে। অন্যদিকেঅনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানিয়েছেন, সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় টোল আদায় বেড়েছে।

মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, এবার ঈদ যাত্রায় পদ্মাসেতু হয়ে নির্বিঘ্নেবাড়ি ফিরছে দক্ষিন- পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষেরা। ঘরমুখো মানুষের যাত্রা পথ নিরবিচ্ছিন্ন করতে জেলা জুড়ে চার শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। যানবাহন বিকল হয়ে পড়লে রেকার প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল টিমের ব্যবস্থা করা হয়েছে। মহা-সড়কের স্বাভাবিক পরিস্থিতিতে সন্তুষ্ট যাত্রীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026